বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন ঝিনাইগাতীতে কারিতাস ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে জাতীয় যুব দিবস পালিত রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস পালিত মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ উলিপুরে জাতীয় যুব দিবস পালিত

ইসলামপুর থানার নবাগত ওসি শ্রী সুমন তালুকদার

জামালপুরের ইসলামপুর থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছে সুমন তালুকদার। তিনি সনাতন তথা হিন্দু ধর্মে দীক্ষিত।

গত বৃহস্পতিবার (৩১ আগষ্ট) বিকেলে সুমন তালুকদার ইসলামপুর থানায় যোগদান করেন। এর আগে তিনি ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ে কর্মরত ছিলেন। মুহাম্মদ মাজেদুর রহমানের স্থলাভিষিক্ত হন সুমন তালুকদার।

উল্লেখ্য, গত বুধবার (৩০ আগষ্ট) দুপুরে ঊর্ধ্বতন কর্মকর্তাকে তদন্তকাজে অসহযোগিতার দায়ে মুহাম্মাদ মাজেদুর রহমানকে আকস্মিকভাবে জামালপুর জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। যদিও জামালপুর পুলিশ সুপার কার্যালয় থেকে জারি করা এক পরিপত্রে প্রশাসনিক কারণে তাঁকে পুলিশ লাইনসে সংযুক্ত করার বিষয়টি উল্লেখ করা হয়।

ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ের এসপি (অপারেশন) খোন্দকার নজমুল হাসান গত ৩০ আগষ্ট সকালে পুলিশের বিরুদ্ধে আনীত পুরোনো একটি অভিযোগের তদন্তে ইসলামপুর থানায় আসেন। এ সময় তাঁকে অসহযোগিতা করায় তাৎক্ষণিক ওসি মুহাম্মদ মাজেদুর রহমানকে পুলিশ লাইনসে সংযুক্ত করার আদেশ দেন এসপি মো. কামরুজ্জামান।

ইসলামপুর থানার ওসি (তদন্ত) মো. আনছার উদ্দিন বলেন, 'থানায় নতুন ওসি স্যার এসেছেন। আমি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ওসির দায়িত্ব পালন করে আসছিলাম। নবাগত ওসি স্যারকে দায়িত্ব বুঝে দিয়েছি। সুমন তালুকদার স্যার ওসি হিসেবে দায়িত্ব পালন করতে শুরু করেছেন।'

আরও খবর