বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র একটু বৃষ্টিতেই জলাবদ্ধ নোয়াখালী জেলা শহর, ভোগান্তিতে দেড় লাখ মানুষ চর আমখাওয়া ইউনিয়ন কৃষকদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন: সভাপতি মনিরুজ্জামান (মনি) ও সম্পাদক আবু বক্কর সিদ্দিক নারীর অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন - মঈন খান তরুণরা হবে কাম্য জনসংখ্যা তৈরির মূল স্বপ্নদ্রষ্টা জয়পুরহাটে আন্তঃজেলা চোর চক্রের ১ সদস্য গ্রেপ্তার, ইজিবাইক উদ্ধার লাখাই থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা এবং নগদ টাকা সহ নারী মাদক কারবারি গ্রেফতার। বাঁশখালীতে বন্যা কবলিত মানুষের কাছে ছুটে আসলেন,প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম জয়পুরহাটে ১১ দলীয় ঐক্য জোটের বিশাল জনসভা চৌদ্দগ্রাম ২৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৩ বোতল বিদেশি মদ সহ ১জন গ্রেফতার বরিশালে ১০০ পিস ইয়াবাসহ দুই সতীন আটক মধুপুরে শুরু হলো ডিসি গোল্ডকাপ আশাশুনির বড়দলে জলমগ্ন এলাকা ও মসজিদ পরিদর্শনে ইউএনও শ্যামানন্দ কুন্ডু সেন্ট্রাল ইউনিভার্সিটির কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের পরীক্ষা সম্পন্ন, ফল ৩-৪ দিনে হালাল বিনিয়োগে নতুন দিগন্ত: নাগেশ্বরীতে ‘বারাকাহ ক্যাটল প্রজেক্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন লাখাইয়ে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মারা গেছে ইটালির নাগরিক শিশু আমেনা। জয়পুরহাট সীমান্তে ফের পুশইনের চেষ্টা, গ্রামবাসী-বিজিবির বাধায় শূন্যরেখায় ৩জন দিনাজপুরে আত্মগোপনে থাকা ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার দুই পক্ষের বিরোধে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন প্রশাসনের হেফাজতে লালপুরে রান্না ঘরে গোখরা সাপের ৩০ বাচ্চা

ইন্দোনেশিয়ায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে লাল গালিচা অভ্যর্থনা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-09-2023 01:02:00 pm

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছালে তাঁকে লাল গালিচা অভ্যর্থনা জানানো হয়। রাষ্ট্রপ্রধান আগামী ৫-৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ৪৩তম ‘আসিয়ান শীর্ষ সম্মেলন’ এবং ১৮তম ‘ইস্ট এশিয়া শীর্ষ সম্মেলনে’ যোগ দিতে সোমবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সেখানে পৌঁছান।


বাংলাদেশ বিমান এয়ারলাইন্স লিমিটেডের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-১৯১০) সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে জাকার্তার সোয়েকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ইন্দোনেশিয়ার পরিবেশ ও বনমন্ত্রী সিতি নুরবায়া, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং ইন্দোনেশিয়ায় বাংলাদেশ মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোঃ সাজেবুর রহমান এবং অন্যান্য কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।


সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি-৫৮৪) রাষ্ট্রপতি, তাঁর স্ত্রী ড. রেবেকা সুলতানা এবং অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন।


রাষ্ট্রপতিকে বহনকারী উড়োজাহাজটি সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে সন্ধ্যা ০৫:৪০ টায় (ইন্দোনেশিয়া সময়) জাকার্তা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।


ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি এবং ২০২৩ সালের জন্য ‘আসিয়ান চেয়ার’ জোকো উইডোডোর আমন্ত্রণে রাষ্ট্রপতি ‘আসিয়ান’ (অ্যাসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান নেশনস) শীর্ষ সম্মেলন এবং জাকার্তা কনভেনশন সেন্টারে (জেসিসি) ‘ইস্ট এশিয়া’ শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন।


রাষ্ট্রপতি সেখানে ‘অতিথির চেয়ার’ হিসেবে ‘আইওআরএর দৃষ্টিকোণ থেকে বৃদ্ধির কেন্দ্রবিন্দুকে সমর্থন করার জন্য আঞ্চলিক স্থাপত্যকে শক্তিশালী করা’ বিষয়ে সমাপনী ভাষণ দেবেন।


এছাড়াও তিনি তাঁর ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইডোডো এবং থাইল্যান্ড, মালয়েশিয়া এবং তিমুর-লেস্তে রাষ্ট্রনেতাদের সাথে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন।


রাষ্ট্রপতি জাকার্তায় শীর্ষ সম্মেলন শেষে আগামী ৮ সেপ্টেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যাবেন। আগামী ১৬ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।


সূত্র: বাসস

আরও খবর

6a4f625fd1d6d-090726025703.webp
নদীকে বাঁচাতে হবে: প্রধানমন্ত্রী

২ দিন ১৩ ঘন্টা ২ মিনিট আগে






6a4b759b711d4-060726033003.webp
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ

৫ দিন ১২ ঘন্টা ২৯ মিনিট আগে