আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

শান্তর এশিয়া কাপ শেষ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-09-2023 07:35:00 am

এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ের আগে বড় দুঃসংবাদই পেল বাংলাদেশ। দারুণ ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন। 


ব্যাট হাতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এক নম্বরে থাকা শান্ত হ্যামস্ট্রিংইয়ের চোট নিয়ে ফিরবেন দেশে। দেশে ফিরে শুরু করবেন পুনর্বাসন প্রক্রিয়া। শান্তর জায়গায় দলে যুক্ত হয়েছেন উইকেট রক্ষক ব্যাটার লিটন কুমার দাস।


মঙ্গলবার (৫ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার লাহোরে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেই ব্যাটিংয়ের সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন শান্ত। পরের দিন এমআরআই করানো হয়।


জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান জানান, ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিং ব্যথার কথা জানিয়েছিল সে (শান্ত) এবং পরে ফিল্ডিং করতে পারেননি। বিষয়টি নিশ্চিত হতে এমআরআই স্ক্যান করা হয়েছিল। সতর্কতা হিসেবে, শান্ত টুর্নামেন্টে আর অংশ নেবে না। পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে এবং বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে দেশে ফিরে আসবে।


টপ অর্ডারে নির্ভরতার প্রতীক শান্তকে হারিয়ে বেশ বেকায়দাতেই পড়তে হবে বাংলাদেশ টিমকে। এশিয়া কাপে লঙ্কানদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেও দলের বাকিদের ব্যর্থতার ভিড়ে একাই লড়েছিলেন টাইগার এই ব্যাটার। করেছিলেন ৮৯ রান। আর সবশেষ আফগানদের বিপক্ষে করেছেন ১০৫ বলে ১০৪ রান। টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহকের দৌড়েও আছেন ভালোভাবেই। তবে এর মধ্যেই আপাতত থামতে হচ্ছে এই রানমেশিনকে। 

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৫ দিন ৯ ঘন্টা ৩৯ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৮ দিন ১৬ ঘন্টা ৪৪ মিনিট আগে