মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

পরীক্ষার খাতা মূল্যায়নে অবহেলা। শাস্তি প্রাপ্ত চার শিক্ষক।

(ইমেইলে ছবি)


পরীক্ষার খাতা মূল্যায়নে অবহেলা;

শিবচর নন্দকুমার ইন্সটেটিউটের প্রধান শিক্ষক সহ মাদারীপুরের চার শিক্ষক ৫ বছরের জন্য নিষিদ্ধ।

চলতি বছরের এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে অবহেলা করায় মাদারীপুর জেলার ৩ প্রধান শিক্ষক ও ১ সহকারী প্রধান শিক্ষককে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।


মঙ্গলবার কালো তালিকাভুক্ত এসব শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃআবুল বাশার স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য প্রকাশ করা হয়। এতে মাদারীপুর জেলার তিন প্রধান শিক্ষক ও এক সহকারী প্রধান শিক্ষক ছাড়াও ঢাকা বোর্ডের অধীনে অন্যান্য জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আরো ৩৫ জন (মোট ৩৯ জন) শিক্ষক রয়েছেন।


তালিকায় অভিযুক্ত শিক্ষকগন আগামী ৫ বছর বোর্ডের অধীনে কোনো পাবলিক পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবেন না বলে জানানো হয় নোটিশে।


কালো তালিকায় মাদারীপুর জেলার শিক্ষকরা হলেন কালকিনি উপজেলার সাহেবরামপুর হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাশার আহমেদ,মাদারীপুর সদর উপজেলার চরগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক মিয়া,শিবচর উপজেলার শিবচর নন্দকুমার মডেল ইন্সটেটিউট এর প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশীদ মিয়া এবং কালকিনি উপজেলার কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর সহকারী প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন।


জানা যায়,সদ্য প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট না হয়ে খাতা চ্যালেঞ্জ করেন বহু পরীক্ষার্থী।এদের মধ্যে ১১ হাজার ৩৬২ পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।প্রথমবার প্রকাশিত ফলাফলে ফেল করেছেন এমন দুই হাজার ২১২ জন শিক্ষার্থী পরবর্তীতে পাস করেছে।

এছাড়া নতুন করে জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৮১১ জন শিক্ষার্থী।এমনকি প্রথমে ফেল করা ৬ জন শিক্ষার্থী পরবর্তীতে শুধু পাশ নয়,তারা জিপিএ-৫ পেয়েছেন।


এত বিপুলসংখ্যক পরীক্ষার্থীর ফল প্রথমবার ভুল আসার পেছনে পরীক্ষকদের গাফিলতির বিষয়টি চিহ্নিত করেছে বোর্ড।


শিক্ষকদের এরকম ভুলে ভুক্তভোগী ছাত্রছাত্রীদের জীবন শেষ হয়ে যেতে পারতো বলে অভিযোগ করেছে অভিভাবকরা। তাছাড়া শিক্ষকদের এমন গাফিলতির কারণে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল।


Tag
আরও খবর