যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

কুড়িগ্রামে এন.সি.ডি কমিউনিটি হাসপাতালে টিকাদান কেন্দ্রের শুভ উদ্বোধন

ফাইল ছবি



কুড়িগ্রামে সাধারণ মানুষের হয়রানি লাঘবের উদ্দেশ্যে জলাতঙ্ক, জরায়ুমুখের ক্যান্সার, হেপাটাইটিস বি, এন্টি ভেনম ( সাপে কাটা)  টাইফয়েড, ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস, এন্টি রেবিস ভেকসিন সহ সতের প্রকার টিকার সরবরাহের নিশ্চয়তা দিয়ে এন.সি.ডি কমিউনিটি হাসপাতালে ন্যায্য মুল্যে টিকাদান কেন্দ্রের শুভ উদ্বোধন হয়েছে। 


সোমবার বিকেল ৪ টায় এন.সি.ডি কমিউনিটি হাসপাতালে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সিভিলসার্জন ডাঃ মোঃ মনজুর এ- মুর্শেদ। 


এসময়, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডাঃ অজয় কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্বাস্থা বিভাগের সাবেক পরিচালক ডাঃ মওদুদ হোসেন রাবু, অবসরপ্রাপ্ত  সিভিলসার্জন ডাঃ আমিনুল ইসলাম, বিএমএ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ নাসির উদ্দিন, বিএমএর সম্পাদক মোঃ লোকমান হোসেন এন সি ডি কমিউনিটি  হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুশ্রী সাহা প্রমুখ।


এছাড়াও  কুড়িগ্রাম জেনারেলের হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মইনুদ্দীন আহমেদ ও ডাঃ এলিনা পারভিন যথাক্রমে হেপাটাইটিস বি ভাইরাস এবং জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। 


অনুষ্ঠানে জেলার সকল বিশেষজ্ঞ চিকিৎসকসহ সুধীজন রা উপস্থিত ছিলেন। 


এন.সি.ডি কমিউনিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মন্জুশ্রী সাহা জানান, এখন থেকে জেলার মানুষকে আর টিকার জন্য নানাভাবে হয়রানির শিকার হতে হবে না। সেবাই আমাদের ধর্ম জানিয়ে তিনি দৈনিক দেশচিত্র প্রতিনিধিকে বলেন, সাধারণ মানুষের হয়রানি লাঘবের উদ্দেশ্যে এখানে 

জলাতঙ্ক, জরায়ুমুখের ক্যান্সার, হেপাটাইটিস বি, এন্টি ভেনম ( সাপে কাটা)  টাইফয়েড, ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস, এন্টি রেবিস ভেকসিন সহ ১৭ প্রকার টিকার সরবরাহের 

ব্যবস্থা রয়েছে । 




আরও খবর