ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক

নন্দীগ্রামে ৪শ পিচ টাপেন্টা ট্যাবলেট সহ মাদক কারবারী আটক

বগুড়ার নন্দীগ্রামে ৪শ’ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ‘টাপেন্টা’ ট্যাবলেটসহ মমিন হোসেন (৩২) নামের মাদক কারবারিকে আটক করা হয়েছে। সে উপজেলার থালতা-মাঝগ্রাম ইউনিয়নের জামালপুর পূর্বপাড়া এলাকার সাত্তার আলীর ছেলে।
বৃহস্পতিবার রাতে পুলিশের অভিযানে ওই মাদক কারবারিকে আটকের পর রাতেই তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
নন্দীগ্রাম থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, আটক মমিন হোসেন দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে। নেশাজাতীয় মাদকদ্রব্য টাপেন্টা ট্যাবলেট বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে নিজেই মাদকাসক্তদের কাছে বিক্রয় করতো। টাপেন্টা বিক্রয়ের জন্য বাড়িতে রাখার গোপন তথ্যের ভিত্তিতে কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম জামালপুর পূর্বপাড়া এলাকায় ওই মাদক কারবারির বসতবাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টেরপেয়ে মাদক কারবারি পালানোর চেষ্টা করে। স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়। ওই ব্যক্তি তার শয়ন ঘরের খাটের নিচে রাখা মাটির পাতিলের মধ্যে থেকে নিজ হাতে একটি ব্যাগ বের করে। সেই ব্যাগ থেকে নেশাজাতীয় মাদকদ্রব্য টাপেন্টা ট্যাবলেট বের করে দেয়। প্রতি পিস ১০০ মিলিগ্রাম করে ১০টির ৪০পাতা টাপেন্টা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত মমিন হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম।

আরও খবর