জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

শ্রীমঙ্গলে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

কালিঘাট রোড স্পোর্টস একাডেমি আয়োজিত একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৩ শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে কালিঘাট রোডস্থ চলন্তিকা ক্রীড়া মাঠে অনুষ্ঠিত হয়েছে।

কালিঘাট রোড স্পোর্টস একাডেমি আয়োজিত 'একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ' ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মোঃ মহসিন মিয়া মধু। 

প্রধান অতিথির বক্তব্যে শ্রীমঙ্গল পৌর মেয়র মহসিন মিয়া বলেছেন, যুব সমাজকে মাদক ও অবক্ষয় এবং মোবাইল গেম থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, সামাজিক যোগাযোগে মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সকলকে খেলাধুলায় আরও বেশি মনোনিবেশ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র-১, কাজী আব্দুল করিম, প্যানেল মেয়র-২  মীর এম এ সালাম, শ্রীমঙ্গল পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলকাছ মিয়া, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল জব্বার আজাদ, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হানিফ চৌধুরী, পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর তানিয়া আক্তার।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিঘাট রোড স্পোর্টস একাডেমির সভাপতি শিমুল আহমেদ এবং ফাইনাল খেলাটি সঞ্চালনায় ছিলেন মোঃ ইয়াসিন আহমেদ, মোঃ জহিরুল ইসলাম শান্ত এবং মোঃ আফসার মিয়া।

কালিঘাট রোড স্পোর্টস একাডেমির উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী শাহিন আহমেদ জানান, গত ১২ আগস্ট বিকেল সাড়ে ৪টায় কালিঘাট রোডস্থ চলন্তিকা ক্রীড়া মাঠে একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট সিজন-৪ এর উদ্বোধন করা হয়। তিনি আরও বলেন গত চার বছর যাবত কালিঘাট রোড স্পোর্টস একাডেমির আয়োজনে ফুটবল, বলিবল  ক্রিকেটসহ অন্যান্য খেলাধুলা সূচারুরুপে অনুষ্ঠিত হচ্ছে। 

ফাইনাল খেলা উপভোগ করা জন্য কালিঘাট রোডস্থ খেলার মাঠে বিপুল সংখ্যক দর্শকদের উপস্থিতি ছিল।

কালিঘাট রোড স্পোর্টস একাডেমি সূত্রে জানা যায়, উক্ত খেলায় একাডেমি 'লাল দল' একাডেমি 'হলুদ দল'-কে ১ -০ গোলে পরাজিত করে।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিক, ব্যবসায়ী, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ নানা শ্রেণি পেশার মানুষের উপস্থিত ছিলেন।


আরও খবর