ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত অক্সিজেন না দেওয়ার অভিযোগে মৃত্যু গরমে সুস্থ থাকার উপায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন

মুক্তিযোদ্ধের সনদের আশায় ঘুরে ঘুরে অচল পথে গোলাপ আলী।

মুক্তিযোদ্ধের সনদের আশায় ঘুরে ঘুরে অচল পথে গোলাপ আলী



১৯৭১ সাল ২১ শে এপ্রিল। ভোর রাতে মানিকগঞ্জ জেলার আরিচা ফেরি ঘাট থেকে পাক হানাদার বাহিনী একটি কে-টাইপ ফেরি ও গানবোর্ড নিয়ে তৎকালীন গোয়ালন্দ মহকুমার বাহাদুরপুর আক্রমন করে। সেখানে প্রথম সম্মুখ যুদ্ধ হয়। সেই যুদ্ধে প্রথম শহীদ হয় আনসার ফকীর মহিউদ্দিন। সেই সম্মুখিন যুদ্ধে পাক-হানাদার বাহিনীর গুলিতে নিজের হাত হারায় গোলাপ আলী সরদার। কিন্ত ৫০ বছরেও সম্মুখিন যুদ্ধে হাত হারানো গোলাপ আলী সরদার পায়নি কোন সনদ। পায়নি মুক্তিযোদ্ধের সম্মান। মুক্তিযোদ্ধের সনদের আশায় ঘুরে ঘুরে বয়সের ভারে আজ অচল হয়ে বিছানায় পরে আছে। 

মৃত্যু পথের এই অসুস্থ্য গোলাপ আলী সরদার বলেন, অর্থ বা কোন সুযোগ-সুবিধার আশায় নয়। মৃত্যু কালে যেন মুক্তিযোদ্ধা হিসেবে সম্মান পাই। আমার মৃত্যুর পরও যেন পথচারীরা বলেন এটা একজন দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধার কবর। এই আশায় অনেকের দ্বারে দ্বারে গিয়েছি। বীর মুক্তিযোদ্ধা একাধিক সহকর্মীদের সদন ও একাধিক প্রমাণ থাকার পরও পাইনি কোন সম্মান। 

গোলাপ আলী সরদার জানান, বয়সের ভারে কোন কাজ কর্ম করতে পারি না। নানা রোগে আক্রান্ত হয়ে পরে আছি। তিন বেলা পেটের খাবার জোটে না। লজ্জায় মানুষের কাছে হাত পেতে চাইতে পারি না। ক্ষুদার যন্ত্রনা নিয়ে বিছানায় পরে থাকি। একজন মুক্তিযোদ্ধা হয়ে, মুক্তিযোদ্ধের সদন না পাওয়া সন্ত্রনা নিয়ে দিন কাঁটাতে হচ্ছে। এই যন্ত্রনা আমি আর কত দিন সহ্য করবো। আমি কি মৃত্যুর আগে বীর মুক্তিযোদ্ধার সম্মান পাবো না?   

তৎকালীন গোয়ালন্দ মহাকুমা যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুর জব্বার বলেন, ১৯৭১ সালে ২১শে এপ্রিল তৎকালীন আনছার ও ইপিআর যৌথ বাহিনীর সঙ্গে স্বাধীনতা সংগ্রামে গোয়ালন্দ মহকুমা বাহাদুরপুর নামক স্থানে পাকবাহিনীর সম্মুখ যুদ্ধে তাহার বাম হাত খানা গুলি লেগে ছিন্ন হয়ে যায়। আমাদের স্বাধীনতার ইতিহাসে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। 

তৎকালীন গোয়ালন্দ মহাকুমা যুদ্ধকালীন ডেপুটি কমান্ডার মো. আঃ ছামাদ মোল্লা বলেন, গোলাপ সরদার ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে একজন সক্রিয় মুক্তিযোদ্ধা হিসেবে আমার অধীনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন। যুদ্ধে তিনি তার বাম হাত হারান। 

রাজবাড়ী যুদ্ধকালীন কমান্ডার ও যুদ্ধ পরিচালনা কমান্ডার এসএম শহিদুন নবী (আলম) বলেন, ১৯৭১ সালের স্বাধীনতার যুদ্ধে মো. গোলাপ আলী সরদার রনাঙ্গনে সক্রিয় ভাবে যুদ্ধে অংশ গ্রহণ করেন। মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে তাহার নাম চির স্মরনীয় হয়ে থাকবে।      

আরও খবর