ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ৫৪ শতাংশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-09-2022 05:31:15 am

ফাইল ছবি


চলতি বছরের প্রথম সাত মাস জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ৫৭১ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে । যা গত বছরের একইসময়ে ছিল ৩৭০ কোটি ডলার। অর্থাৎ রপ্তানি বেড়েছে ৫৪ দশমিক ৪৩ শতাংশ। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের পোশাক আমদানি তথ্য সংরক্ষণকারী প্রতিষ্ঠান ওটেক্সা থেকে এ তথ্য জানা যায়। 


ওটেক্সা বলছে, জানুয়ারি থেকে জুলাইয়ে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানির প্রবৃদ্ধি ৫৪ দশমিক ৪৩ শতাংশ। যেখানে সারাবিশ্ব থেকে পোশাক আমদানির প্রবৃদ্ধি হয়েছে ৩৯ দশমিক শূন্য ৬ শতাংশ।


ওটেক্সার মতে, আলোচ্য সময়ে যুক্তরাষ্ট্র চীন থেকে আমদানি করেছে ১ হাজার ২৭৯ কোটি ডলারের পোশাক। এক বছরে প্রবৃদ্ধির হার ৪০ শতাংশ। একইসময়ে ভিয়েতনাম থেকে যুক্তরাষ্ট্রের আমদানি বেড়েছে ৩৫ দশমিক ৩০ শতাংশ। আমদানি হয়েছে ১ হাজার ৯১ কোটি ডলারের পন্য। অন্যান্য শীর্ষ দেশ ইন্দোনেশিয়া, ভারত, কম্বোডিয়া, দক্ষিণ কোরিয়া এবং পাকিস্তান থেকেও আমদানি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র।


রপ্তানিতে প্রবৃদ্ধির বিষয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির- বিজিএমইএর পরিচালক মো. মহিউদ্দিন রুবেল বলেন, ‘মুলত করেনা মহামারী থেকে ঘুরে দাঁড়ানো এবং ভোক্তাদের কেনাকাটা বৃদ্ধির ফলে খুচরা বিক্রি স্বাভাবিকের তুলনায় বেড়েছে। তবে, মুল্যস্ফীতি, ফেডের সুদের হার বৃদ্ধি এবং অর্থনৈতিক মন্দার কারণে ২০২২ সালের চতুর্থ প্রান্তিকে প্রবৃদ্ধির এই ঊর্ধ্বমুখী ধারা কতটা টিকে থাকবে সেটি ভাবনার বিষয়।’


তিনি বলেন, ‘অস্বাভাবিক দীর্ঘ গ্রীষ্মের কারনে শীতের পোশাকের চাহিদাও তুলনামুলক কম। লক্ষণীয় যে বাংলাদেশের মোট পোশাক রপ্তানি ২০২২ সালের আগস্ট পর্যন্ত উল্লেখযোগ্য হারে প্রবৃদ্ধি বজায় রেখেছিল, ফলে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের আমদানি সেপ্টেম্বর পর্যন্ত ইতিবাচক প্রবণতা বজায় রাখতে পারে এবং পরবর্তীতে অর্থনৈতিক অস্থিরতার কারণে খুচরা বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়ায় ক্রেতারা সতর্ক অবস্থানে আছেন।’


রপ্তানি কমার শঙ্কায় গত দুই সপ্তাহ আগে বিজিএমইএর প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি ফারুক হাসান বলেছিলেন, আগামী মৌসুমের জন্য ক্রয়াদেশ ২০ থেকে ৩০ শতাংশ কমে এসেছে। এতে আগামী মাসগুলোতে রপ্তানি প্রবৃদ্ধি ঋণাত্মক হতে পারে।


আরও খবর



6ac3391cdab47-051026114356.webp
পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম

৮ দিন ৪ ঘন্টা ৪১ মিনিট আগে