আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য ব্যবধান কমানোর চেষ্টা করছে সরকার : বাণিজ্য সচিব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-09-2023 04:29:37 pm

বাসস) : বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ আজ জানিয়েছেন, সরকার বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য ব্যবধান কমাতে সেখানে (মালয়েশিয়া)আরও রপ্তানিকে উৎসাহিত করার পদক্ষেপ নিচ্ছে।

তিনি বলেন, এটা স্পস্ট যে দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে এবং প্রতি বছর তা বাড়ছে। ২০২১-২০২২ অর্থ বছরে আমরা মালয়েশিয়ায় ৩৩৭.৮১ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছি পক্ষান্তরে একই বছরে মালয়েশিয়া থেকে আমরা আদানী তরেছি প্রায় ৩৪৭১.৫ মিলিয়ন ডলারের পণ্য।

বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) আয়োজিত রাজধানীর একটি হোটেল ‘ষষ্ঠ শোকেস মালয়েশিয়া ২০২৩’- অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তপন কান্তি ঘোষ একথা বলেন।

মালয়েশিয়া এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট কর্পোরেশন (এমএটিআরএডিই), মালয় চেম্বার্স অফ কমার্স মালয়েশিয়া (এমসিসিএম), দেওয়ান পের্নিয়াগান মেলায়ু মালয়েশিয়া (ডিপিএমএম), মালয়েশিয়া সাউথ-সাউথ অ্যাসোসিয়েশন (এএএসএসএ), বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিইজেডএ), বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি (বেজা), মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন এবং বাংলাদেশে মালয়েশিয়ার হাইকমিশওেনর সার্বিক সহায়তায় আয়োজন করা হয়এ অনুষ্ঠানের।

দুই দিনের ইভেন্টে সমসাময়িক বিষয়ের উপর বেশ কয়েকটি সেমিনার, বিএমসিসিআই বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস, শালীন ফ্যাশন শো এবং মালয়েশিয়ার পণ্য এবং পরিষেবাগুলো প্রদর্শনসহ গ্র্যান্ড গালা নাইটের উপর জোর দেওয়া হয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) এর সভাপতি মাহবুবুল আলম এবং সম্মানিত অতিথি হিসেবে ঢাকায় মালয়েশিয়ার হাইকমিশনার উপস্থিত ছিলেন।

তপন কান্তি ঘোষ বলেন, বাংলাদেশ সরকার এবং বাণিজ্য মন্ত্রণালয় মালয়েশিয়ায় বাংলাদেশের রপ্তানিকে আরো উৎসাহিত করে এই ব্যবধান কমাতে পদক্ষেপ নিচ্ছে।

আরও খবর



6ac3391cdab47-051026114356.webp
পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম

৮ দিন ১৬ ঘন্টা ৫০ মিনিট আগে