বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য

সিরাজগঞ্জে ফেন্সিডিল-ইয়াবাসহ আটক ৪

সিরাজগঞ্জে ফেন্সিডিল-ইয়াবাসহ আটক ৪

সিরাজগঞ্জে পৃথক অভিযানে ৩’শ বোতল ফেন্সিডিল ও ৭’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রওশন আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, উল্লাপাড়া উপজেলার নলকা ঝাকড়ী গ্রামের মৃত শাহেদ আলী ফকিরের ছেলে জিন্নাহ ফকির (৪৫), নলকা মধ্যপাড়া গ্রামের গণি শেখের ছেলে সাখাওয়াত হোসেন (৪০) ইয়াবাসহ আটক।

মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার যাত্রাপুর পশ্চিমপাড়া গ্রামের মোঃ কবির এর ছেলে মোঃ হাবিব (২৮), রাজশাহী জেলার বেলপুকুর থানার জামিরা মধ্যপাড়া গ্রামের মৃত সাইদুর রহমান এর ছেলে মোঃ লাল@শাহাবুর (২২) ফেন্সিডিলসহ আটক।

ওসি মোঃ রওশন আলী বলেন, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধায় নলকা মোড় এলাকায় পুলিশ বক্সের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ওই দুই কারবারীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

অপরদিকে মঙ্গলবার ভোর রাতে সলঙ্গা থানার ঢাকা টু রাজশাহীগামী মহাসড়কের ভাই ভাই হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে অভিযান চালিয়ে ৩০০ শত বোতল ফেন্সিডিল ও মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত ১টি হলুদ রংয়ের বড় ট্রাক উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত আলামত ও আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে হস্তান্তর করা হয়েছে।