রাজবাড়ী জেলা বিএডিসি'র কমিটি গঠন:সভাপতি পাংশার ফিরোজ, সাধারণ সম্পাদক গোয়ালন্দের হুমায়ুন নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি রোধে ৫ সদস্যের কমিটি গঠনের নির্দেশ পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা হাইতিকে হারিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির নেতৃত্বে ওয়াসিফ-তামিম ‎সুন্দরবনের তলদেশে সুপেয় পানির বিশাল ভাণ্ডার: উপকূলীয় সংকটে নতুন আশার সঞ্চার জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২

জুতার দোকান এসিতে আর লাইব্রেরি ফুটপাতে: জেলা প্রশাসক ফরিদপুর

আজ মঙ্গলবার (১২/০৯/২৩) বিকেলে ফরিদপুর শহরের শেখ জামাল স্টেডিয়ামে ব্যতিক্রমভাবে জিপিএ-৫ প্রাপ্ত এক ১ হাজার ২৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদানের আয়োজন করে জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা প্রশাসন।

ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান তালুকদার বলেছেন, বইয়ের লাইব্রেরী গুলোকে এখনো আমরা এসি মার্কেটে নিতে পারিনি। আপনারা খেয়াল করলে দেখবেন এসি মার্কেট গুলো দখল করে আছে জুতার দোকানগুলো। আর বইয়ের লাইব্রেরীগুলোকে দেখবেন রাস্তার উপর তাদের অবস্থান। বঙ্গবাজার, নীলক্ষেত আর ফুটপাত এলাকায় গেলেই আপনারা এর প্রমাণ পাবেন। এমন মন্তব্য প্রকাশ করে আক্ষেপ জানিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক।

ফরিদপুরে ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে জেলা প্রশাসক এসব মন্তব্য করেন।

এ সময় তাদের হাতে দুই রিম কাগজ ও এক ডজন কলম তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক ও নির্দেশনামূলক বক্তব্য রাখেন আলোচিত তরুণ উদ্যোক্তা আয়মান সাদিক।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আরো বলেন, ‘আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের রাজনীতিমুক্ত না করতে পারলেও আমরা রাজনীতিকে শিক্ষামুক্ত করেছি। রাজনীতির সঙ্গে যারা জড়িত তারা ধীরে ধীরে লেখাপড়া থেকে দূরে সরে যাচ্ছে। এটা আমাদের জন্য অসনিসংকেত। যার কারণে এখন টিকটকাররা রাজনীতিতে আসার সাহস পায়।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, তোমরা যারা মেধাবী তারাই বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তোমরাই এদেশটাকে গড়ে তুলবে। এই ফরিদপুরকে তোমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানো শেখাবে। তোমাদের সবাইকে দেশপ্রেমের মহানব্রতে উজ্জ্বীবিত হওয়ার জন্য অনুরোধ জানাই। আমরা সার্বক্ষণিক তোমাদের সঙ্গে আছি। তোমরা যেন ঝরে না যাও। এই ১ হাজার ২৬ জনকে নিয়ে আমরা আলোকিত ফরিদপুর গড়ে তুলবো।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ বিন কালাম, পৌর মেয়র অমিতাভ বোস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, ৯ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। 

Tag
আরও খবর