বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

মাসব্যাপী নির্বাচনী কর্মসূচি নিয়ে মাঠে আসছেন- বীর মুক্তিযোদ্ধা ড. মুহাম্মদ ফারুক


 আর মাত্র দুই মাস পরেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। এই নির্বাচনে নোয়াখালী-১ (চাটখিল-  সোনাইমুড়ি) থেকে বেশ কয়েকজন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। তাদের মধ্যে অন্যতম মনোনয়ন প্রত্যাশী হলেন, শিল্পপতি, অর্চ্যাড গ্রুপের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ড. মোহাম্মদ ফারুক।

একজন বীর মুক্তিযোদ্ধা, শিল্পপতি ও উচ্চশিক্ষিত ড. মোহাম্মদ ফারুক মনোনয়ন পাওয়ার প্রত্যাশা নিয়েই, নির্বাচনী মাঠে নেমেছেন বলে একাধিক সূত্র থেকে প্রাপ্য তথ্য জানা গেছে।

সম্প্রতি কালে চাটখিল সোনাইমুড়িতে তিনি বেশ কিছু নির্বাচন কার্যক্রম পরিচালনা করেছেন। শোক দিবস উপলক্ষে গত ৩০ আগস্ট সোনাইমুড়ি উপজেলা ও পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে একমত বিনিময় সভায় মিলিত হন। ড.মোহাম্মদ ফারুক আওয়ামী লীগের মূল ধারার নেতাকর্মীদের নিয়ে মাঠে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমরা যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছি, আমাদের প্রত্যেকের লক্ষ নৌকাকে জয়যুক্ত করানো। মনোনয়ন কে পাবে, কে পাবে না? এগুলো চিন্তা না করে আমরা প্রত্যেকে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে।
প্রায় মাসব্যাপী নির্বাচনী কর্মসূচি নিয়ে দু-একদিনের মধ্যেই নির্বাচনী মাঠে নামছেন ড.মোহাম্মদ ফারুক।

গত প্রায় এক সপ্তাহ শিল্পপতি ড. মোহাম্মদ ফারুক দেশের বাইরে ছিলেন। তিনটি দেশ সফর করে গত১১ সেপ্টেম্বর  সোমবার তিনি বাংলাদেশে আসেন। মোহাম্মদ ফারুক বলেন, দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এখন নির্বাচনী আমেজ পৌঁছে গেছে। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায়  আনতে হবে।
মনোনয়নের ব্যাপারে তিনি বলেন, অনেক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন, তাদের মত আমিও মনোনয়ন প্রত্যাশা করছি। মনোনয়ন দেওয়ার মালিক উপরে আল্লাহ, নিচে জননেত্রী শেখ হাসিনা।


ড.মোহাম্মদ ফারুক বলেন, জননেত্রী শেখ হাসিনা যাকেই মনোনয়ন দিবেন, আমরা সকলে তার পক্ষেই কাজ করব। তিনি সকলের দোয়া কামনা করেছেন।

Tag
আরও খবর