মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

সোম ও বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-09-2023 03:34:13 am

◾মুফতি আবু দারদা : রোজা ইসলামের অন্যতম ইবাদত। রমজান মাসে রোজা রাখা ফরজ; বছরের বাকি সময়েও নফল রোজার কথা হাদিসে এসেছে। নফল রোজার ফজিলত অনেক। সপ্তাহের দুইটি বিশেষ দিনে নফল রোজা রাখার কথা হাদিসে বর্ণিত হয়েছে। তা হলো, সোম ও বৃহস্পতিবার। যাদের সুযোগ ও সামর্থ্য আছে, তাদের জন্য সপ্তাহে এই দুটি রোজা রাখা অশেষ সওয়াবের মাধ্যম। 


সপ্তাহের এই দুটি রোজা কেন রাখা হয়, তার বিভিন্ন কারণ হাদিসের মাধ্যমে জানা যায়। এক হাদিসে এসেছে, হজরত আবু কাতাদা (রা.) থেকে বর্ণিত হয়েছে, রাসুল (সা.)-কে সোমবারে রোজা রাখা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি এর উত্তরে বলেছিলেন, ‘এই দিনে আমার জন্ম হয়েছে এবং এই দিনেই আমাকে নবুওয়ত দেওয়া হয়েছে বা আমার ওপর কোরআন নাজিল শুরু হয়েছে।’ (মুসলিম: ১১৬২) 


অন্য হাদিসে সোম ও বৃহস্পতিবার রোজা রাখার কথা এসেছে। এর কারণও মহানবী (সা.) ব্যাখ্যা করেছেন। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘ (প্রতি সপ্তাহের) সোম ও বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়ে থাকে। কাজেই আমি রোজাদার অবস্থায় আমার আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হোক—এমনটি পছন্দ করছি।’ (তিরমিজি: ৭৪৭)


আরেক হাদিসে এসেছে, হজরত আয়েশা (রা.) বলেছেন, নবী (সা.) সোম ও বৃহস্পতিবার রোজা পালনের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করতেন। (নাসায়ি: ২৩৬০; তিরমিজি: ৭৪৫) 


লেখক: ইসলামবিষয়ক গবেষক