নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

আগামীকাল বিতর্ক কর্মশালা: সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ডিবেটিং সোসাইটি।।

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 13-09-2023 02:59:31 pm

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি এর ডিবেটিং সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিতর্ক কর্মশালা। 


বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ডিবেটিং সোসাইটির উদ্যোগে আগামী বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিএলএইচ এ বির্তক কর্মশালা ২০২৩ আয়োজনের সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি। 


বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি আয়োজিত বিতর্ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শাহিনুর আলম, এসপিপি, পিইঞ্জ। 


বিতর্ক কর্মশালার রিসোর্স পার্সন হিসেবে থাকবেন বাংলাদেশ বেতার, রাজশাহী এর উপ-আঞ্চলিক পরিচালক মুহাম্মদ মুনিরুল হাসান। 


বিতর্ক কর্মশালার সভাপতিত্ব করবেন বাউয়েট ডিবেটিং সোসাইটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডীন এবং আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ শহিদুল ইসলাম। 


বিশ্ববিদ্যালয়ের বিতর্ক কর্মশালা নিয়ে ডিবেটিং সোসাইটির সহ-সভাপতি ও আইসিই বিভাগের প্রভাষক মুর্শিদা নুসরাত ডেলা জানান, বাউয়েট ডিবেটিং সোসাইটি আয়োজিত বির্তক কর্মশালায় শিক্ষার্থীদের মাঝে বিতর্ক সম্পর্কে বিস্তারিত ধারণা ও বিতর্কের প্রয়োজনীয়তা সহ বিতর্কের সমগ্র বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করা হবে এবং এই কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা বিতর্কের বিভিন্ন বিষয়ে বিস্তারিত ধারণা পাবে। 


বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক সাদমান আহমেদ এবং ডিবেটিং সোসাইটির যুগ্ম সম্পাদক মোঃ শাফায়াত হোসেন এর কাছে জানতে চাইলে তারা জানান, বিতর্ক কর্মশালায় ১৫০ জনের মতো রেজিষ্ট্রেশনকৃত শিক্ষার্থী অংশ নিবেন এবং ইতিমধ্যে বাউয়েট ডিবেটিং সোসাইটি বিতর্ক কর্মশালায় অংশগ্রহণ করতে আগ্রহীদের রেজিষ্ট্রেশন কার্যক্রম সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছে।

Tag
আরও খবর