জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক সুন্দরবন, বঙ্গোপসাগর ও মোংলা বন্দর ঘিরে অর্থনীতির নতুন দিগন্তঃবাস্তবায়নে কতদূর বাংলাদেশ? বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক ঝিনাইগাতীর গারো পাহাড়ের বনাঞ্চল থেকে অবৈধভাবে উত্তোলন করা ১৫০ সিএফটি পাথর জব্দ লোহাগাড়ায় স্কুলশিক্ষক অপহরণ, দুই ঘন্টার মধ্যে উদ্ধার, আটক ২ লোহাগাড়ায় স্কুলশিক্ষক অপহরণ, ৯ ঘণ্টা পর উদ্ধার; গ্রেপ্তার ২ পবিপ্রবিতে বৃহত্তর চট্টগ্রাম বিভাগীয় ছাত্র ফোরামের নতুন কমিটি ঘোষণা শ্রীমঙ্গলে দুই দফা অভিযান: ২৬ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ দিনাজপুরে চেয়ারম্যান প্রার্থীতা‌‌ নির্ধারণে ফাজিলপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ববি শাখার কমিটি গঠন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-09-2023 09:38:50 am



বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার ২০২৩-২৪ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৮ আগস্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহদী হাসান মজুমদার ও সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিউল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ২ সদ্যস্যের কমিটি ঘোষণা করা হয় এবং পরবর্তী ৭ কার্য দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়। 


সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে বুধবার বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি দেয়া হয়েছে। ১৪ সদস্যের এই কমিটিতে সভাপতি হিসেবে মাসুম মাহমুদ ও সাধারণ সম্পাদক পদে ফারহানা আফসার মৌরী।




এছাড়া সহ-সভাপতি-মো. কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক- মো. আরমান হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক -হেলাল উদ্দীন, অর্থ সম্পাদক- সুমাইয়া ইসলাম সিমু, দপ্তর সম্পাদক- রিপন কুমার সাহা, উপ-দপ্তর সম্পাদক- ইমা আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক- মোহাম্মদ আশরাফুল মোল্লা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক- স্বর্ণালী, সাহিত্য ও পাঠচক্র বিষয়ক সম্পাদক-সৈয়দ রাকিবুল আলম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক-মো. এনামুল হোসেন, সম্পাদকীয় পর্ষদ পদে সুমাইয়া আফরোজ শ্রাবনী এবং ইনামুল হক পদপ্রাপ্ত হয়েছেন।


উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ‍‍`সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়‍‍` শ্লোগানকে সামনে রেখে দেশের ১৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে। দেশের তরুণ লেখকদের সংগঠনটি ২০১৮ সালের ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা লাভ করে।

আরও খবর