বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য

সিরাজগঞ্জে সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নে মানববন্ধন

সিরাজগঞ্জে সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নে মানববন্ধন

 "ধর্ম যার যার রাষ্ট্র সবার"এই স্লোগানকে সামনে রেখে ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন দেবোত্তর বোর্ড হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর)বিকেল ৫ টায় শ্রী শ্রী মহাপ্রভু আখড়া কেন্দ্রীয় মন্দির মুজিব সড়ক রোডস্থ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি শ্রী সন্তোষ কুমার কানু সভাপতিত্বে ও শহর পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক রিংকু কুন্ডু'র সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এসময় মানববন্ধনের বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য অ্যাডভোকেট রনজিৎ মন্ডল স্বপন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সাংবাদিক হীরক গুণ,কার্য নির্বাহী কমিটির সদস্য বাবু বিজয় দত্ত অলক, সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা প্রমুখ।

অন্যান্যদের মধ্যেও উপস্থিত ছিলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মানিক সাহা,যুগ্ন -সাধারণ সম্পাদক স্বপন স্যান্যাল,সমাজকল্যাণ সম্পাদক বাবু ভজন ঘোষ, সদর থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জনি সাহা সহ বিভিন্ন উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতির ও সাধারণ সম্পাদক বৃন্দ।

এসময় বক্তাগণ বলেন,১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে জাতি বর্ণ নির্বিশেষে লাল সবুজের পতাকা ও স্বাধীন সার্বভৌমত্ব এবং সোনার বাংলাদেশ অর্জন করেছি। আমরা এই মানববন্ধন থেকে ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন, দেবোত্তর বোর্ড হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়নের দাবি জানাই।