আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

বর্তমানে গণতন্ত্র হুমকির মুখে রয়েছে: জাতিসংঘ মহাসচিব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-09-2023 09:13:01 am

আজ ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এ দিবস উপলক্ষ্যে বিশেষ বার্তা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, বর্তমানে গণতন্ত্র হুমকির মুখে রয়েছে। আর এই গণতন্ত্র রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।


তিনি বলেন, ‘গণতন্ত্র, আইনের শাসন এবং মানবাধিকার— স্থিতিস্থাপক, সর্বব্যাপী এবং শান্তিপূর্ণ সমাজের স্তম্ভ। এগুলো স্বাধীনতা, উন্নয়ন এবং সকল মানুষের অধিকার রক্ষা ও সমুন্নত রাখতে সহায়তা করে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে, আমরা সমাজের প্রতি গণতন্ত্রের প্রতিশ্রুতির বিষয়টি উদযাপন করছি— এবং গণতন্ত্র যে এই কঠিন ও উত্তেজনাকর সময়ের মধ্যে হুমকির মুখে আছে সেটি স্বীকার করে নিচ্ছি।’


তিনি আরও বলেন, ‘এসব বাধা সামাজিক স্থানগুলো রুদ্ধ করে দিচ্ছে। ভুল এবং বিভ্রান্তিকর তথ্য সামাজিক ক্ষেত্রগুলো বিষাক্ত করছে, সমাজে বিভক্তি এবং সামাজিক প্রতিষ্ঠানে ওপর যে বিশ্বাস রয়েছে সেটির ক্ষতি করছে।’


আন্তোনিও গুতেরেস আরও বলেন,‘গণতন্ত্র দিবসের এ বছরের প্রতিপাদ্য হলো, পরবর্তী প্রজন্মকে শক্তিশালী করা— আজ ও আগামী দিনের গণতন্ত্রকে রক্ষায় শিশু ও তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর নজর দেওয়া।’


তিনি আরও বলেন, ‘শিশু ও তরুণদের মতামত শোনার ক্ষেত্রে এটি পর্যাপ্ত নয়। শিক্ষায় বিপুল বিনিয়োগের মাধ্যমে, স্কিল বাড়িয়ে এবং দীর্ঘমেয়াদি শিক্ষার মাধ্যমে আমাদের তাদের সমর্থন দিতে হবে। আমাদের মানবাধিকার ও লিঙ্গ সমতা নিশ্চিত করতে হবে। এছাড়া সিদ্ধান্ত নেওয়ার প্রতিটি ক্ষেত্রে আমাদের তরুণদের আরও বেশি যুক্ত করতে হবে। এই গুরুত্বপূর্ণ দিনে, চলুন নতুন প্রজন্মের সাথে আমরা যুক্ত হই এবং সবার জন্য সমতাপূর্ণ পৃথিবী গড়তে কাজ করি।’

আরও খবর





6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

৬ দিন ২০ ঘন্টা ৩৫ মিনিট আগে