হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস পোশাক শ্রমিকদের অবরোধে অচল মিরপুর শহরের সৌন্দর্য রক্ষায় নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপসারণ করলেন মেয়র প্রার্থী উজ্জল প্রধান শেরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০ এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবা, নালা ভেঙে ফেলবো’—নাঙ্গলকোটে এমপি মোবাশ্বের আলম কুলিয়ারচরের শহীদ রেফায়েত উল্লাহর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত-২, গুরুতর আহত-১ হাজারো মানুষের সামনে খোকশাবাড়ীতে বখতিয়ার ফিরোজের প্রার্থীতা ঘোষণা শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু শ্রীমঙ্গলে কাল থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ১৫তম তাফসীরুল কুরআন মহাসম্মেলন সচেতনতা স্তন ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি এইচএসসি ফলাফলে ডোমারের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য, জিপিএ-৫ পেয়েছেন ৭ জন আশাশুনি-বুধহাটা সড়কে গরু-ভেড়ার অবাধ বিচরণে দুর্ঘটনার শঙ্কা লাখাইয়ে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা। ডেঙ্গু প্রতিরোধে শেরপুরের ঝিনাইগাতীতে পরিচ্ছন্নতা অভিযান দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিরসরাইয়ে ইবনে আব্বাস (রা.) ইন্টারন্যাশনাল মাদরাসার ৫ হাফেজকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান সাতক্ষীরায় ভবন নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবি: থানায় অভিযোগ শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ জেলা যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুভ উদ্বোধন

সিরাজগঞ্জ জেলা যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুভ উদ্বোধন

বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে জেলা যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুভ উদ্বোধন হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় এস.এস.রোডস্থ দলীয় কার্যালয়ে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ও জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব রাশেদ ইউসুফ জুয়েল প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুভ উদ্বোধন করেন।

উপস্থিত ছিলেন,জেলা যুবলীগের যুগ্ন- আহবায়ক সঞ্জয় সাহা,যুগ্ন আহবায়ক হাসান শহিদ চঞ্চল,যুগ্ন -আহ্বায়ক মোহাম্মদ আলহাজ্ব সরকার সহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন উপজেলা থেকে আগত যুবলীগের নেতা কর্মী বৃন্দ। 

এসময় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব রাশেদ ইউসুফ জুয়েল বলেন,বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক এর নির্দেশক্রমে সিরাজগঞ্জ জেলা যুবলীগের ইউনিট কে শক্তিশালী করতে এই প্রাথমিক সদস্য ও নবায়ন সংগ্রহ কার্যক্রম শুভ উদ্বোধন করলাম। জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে যুবলীগের নেতাকর্মীদের কে গতিশীল করতে এই ধরনের উদ্যোগ। বিএনপির,জামাত সকল ষড়যন্ত্র, অগ্নি সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে জেলা যুবলীগের প্রতিটি নেতাকর্মীরা সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সিদ্ধান্ত'র সাথে স্ট্রাকিং ফোর্স হিসেবে মাঠ পর্যায়ে কাজ করবে। ২০২৪ সালের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিরাজগঞ্জ জেলা শাখার প্রতিটি নেতাকর্মীরদের কে নিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু'র সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন ২০৪১ সালের আগে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে মাঠ পর্যায়ে কাজ করব ইনশাআল্লাহ।

আরও খবর