আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

মোরেলগঞ্জে ১১শ' ৫০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


বাগেরহাটের মোরেলগঞ্জে রবিউল (১৯) নামে এক যুবককে ১১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (১৮ সেপ্টেম্বর) মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ  মো. সাইদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের ঘষিয়াখালী গ্রামস্থ জনৈক মোঃ দুলাল খলিফা'র দোকানের সম্মুখ হতে রবিউল ইসলামকে গ্রেফতার করে। রবিউল পার্শ্ববর্তী   রামপাল উপজেলার মল্লিকের বেড় ডালিপাড়া এলাকার  শাহ আলম হাওলাদারের ছেলে। বর্তমানে রবিউলের পরিবার খুলনা সোনাডাঙ্গার মাদ্রাসা রেডের বাসিন্দা বলে জানা যায়।   রবিউল একজন মাদক ব্যবসায়ী  বলে জানান মোরেলগঞ্জ  থানা  পুলিশ। খুলনা থেকে  ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে সে ঘষিয়াখালী এলাকায় আসে। খবর পেয়ে অভিযান চালিয়ে  ১১শ' ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয় মোরেলগঞ্জ  থানা পুলিশ। 

মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, রবিউল খুলনা থেকে ইয়াবার একটি চালান নিয়ে ঘষিয়াখালী  এলাকায় এসেছে-এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় রবিউলকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এ রিপোর্ট লেখা পর্যন্ত  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

Tag
আরও খবর