অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

নন্দীগ্রামে চলাচলের একমাত্র রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি

বগুড়া নন্দীগ্রাম উপজেলার পল্লীতে ফোাপাল গ্রামে চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এক শ্রেণীর প্রভাবশালী এতে গৃহবন্দী হয়ে পড়েছে একটি পরিবার । প্রভাবশালীর ভয়ে মুখ খুলতে পারছে না ভুক্তভুগী পরিবারটি। সরজমিনে গিয়ে জানা যায়, উপজেলার ফোকপাল গ্রামের মৃত: আলহাজ্ব আফাজ উদ্দিনের ছেলে মোঃ ছামছুল হক তার বাড়ির প্বার্শের দীর্ঘ ৮০ বছরের পুরাতন ইটপাড়া রাস্তা দিয়ে চলাচল করে আসছিলো। এমতাবস্তায় পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার প্রভাবশালী আব্দুল জব্বার, মালেক, বকুল মিলিত হয়ে বুধবার সকাল ১১টায় ছামছুল হকের চলাচলের একমাত্র রাস্তায় বাঁশের বেড়া দিয়ে রাস্তাটি বন্ধ করে দেয়। এতে গৃহবন্দী হয়ে পড়ে পরিবারটি। এসময় ছামছুল হক রাস্তায় বেড়া দেওয়ার কারন জানতে চাইলে, প্রভাবশালীরা তাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে ও প্রান নাশের হুমকি দেয় বলে জানায় ছামছুল হক।  এসময় জানতে চাইলে ছামছুল হক বলেন, তাদের সাথে আমাদের পারিবারিক জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এমতাবস্থায় রাস্তাটি তাদের বাড়ির সামনে দিয়ে হওয়ায় তারা আজ সকালে আমার চলাচলের অনেক পুরাতন একমাত্র ইটের রাস্তার উপর বাঁশের বেড়া দিয়ে রাস্তাটি বন্ধ করে দেয়।  তারা খুব প্রভাবশালী, তাদের ভয়ে বাড়ি থেকে বের হতে পারছি না। কিছু বলতে গেলেই মারতে আসে। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এবিষয়ে জানতে অভিযুক্ত জুব্বার আলীর ফোনে কল দিলে ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয় নি। জানতে চাইলে ১নং ওয়ার্ড কাউন্সিলর সাইদুল ইসলাম মিলন জানান, লোকমুখে চলাচলের রাস্তায় বেড়া দেওয়ার বিষয়টি শুনেছি। তবে কোন পক্ষই আমার কাছে অভিযোগ করেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করা হয়নি।

আরও খবর

6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

১ ঘন্টা ৩৮ মিনিট আগে