সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভাঙ্গায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক পাট ব্যবসায়ীর মৃত্যু

ভাঙ্গায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু 

ফরিদপুরের ভাঙ্গায় ডেঙ্গু  আক্রান্ত হয়ে মোঃ সিদ্দিক  শেখ (৫৫) নামের এক পাট ব্যবসায়ীর মৃত্যু হয়েছে । ভাঙ্গা হাসপাতালে ৩ দিন চিকিৎসা নেওয়ার পর বুধবার বেলা ১২ টার সময় ফরিদপুর মেডিকেলে নেওয়ার পথে সে মারা যায়। সে ভাঙ্গা উপজেলার পুর্বসদরদী গ্রামের বাসিন্দা । এ নিয়ে ভাঙ্গায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মোট ৫ জন মারা গেল। 


নিহতের পরিবার সুত্রে জানা যায়, গত এক সপ্তাহ ধরে সিদ্দিক জ্বরে আক্রান্ত বাড়িতে চিকিৎসা নেয়। এরপর অবস্থা অবনতি হলে ভাঙ্গা হাসপাতালে ভর্তি হয়। সেখানে রক্ত পরীক্ষার পর ডেঙ্গু আক্রান্তে শনাক্ত হয়। ৩ দিন চিকিৎসার নেওয়ার পর অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে বুধবার বেলা ১২টায় সে মারা যায় । সিদ্দিকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


এবিষয় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা শ্রীতম কুমার পাল জানান, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮ থেকে আজ বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ভর্তি আছে ৩৭ জন ডেঙ্গু রোগী। আজ সকাল সাড়ে ৮টার পর নতুন করে আরো ভর্তি হয়েছে, দপুর পর্যন্ত ভর্তি আছে ৪৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী । তবে ভর্তির সংখ্যা  আজ আরো বাড়তে পারে । আজ সকালে ছুটি দেওয়া হয়েছে ১৬ জনকে। ডেঙ্গু আক্রান্ত দিন দিন বেড়ে চলছে। এপর্যন্ত মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছে। বর্তমানে সকলের মাঝে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। তবে সচেতন হতে হবে।

আরও খবর