জুলাই গণঅভ্যুত্থান দিবসে লালপুরে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিগত সরকারের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি সংকট: বাণিজ্যমন্ত্রী যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত দেশে আরো একটি বিপ্লব আসন্ন জামায়াত আমীর জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে খেলাফত মজলিসের গণমিছিল ও সমাবেশ জাবিপ্রবিতে জুলাই-বিরোধী শিক্ষক ও কর্মকর্তাদের কর্মকাণ্ড কর্মকাণ্ড তুলে ধরে ছাত্রশিবিরের ফেস্টুন নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে '৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩ লালপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু , আহত ২ ঝিনাইগাতীতে মোবাইল কোর্টে তিন প্রতিষ্ঠানে সোয়া লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসায় গণ-অভ্যুত্থান দিবস পালিত *র‍্যাব-১৫ এর শ্বাসরুদ্ধকর অভিযানে অপহরণের শিকার ০৩ ভিকটিম উদ্ধার; অপহরণচক্রের সদস্য গ্রেফতার।* প্রতিপক্ষের ষড়যন্ত্র স্থানীয় নেতৃত্বের কোন্দলের শিকার বিএনপির ত্যাগী ও তৃণমূলের জনপ্রিয় কাজী সোহেল জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালনে লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে কর্মসূচি পালন প্রাইম মিনিস্টার গোল্ডকাপ টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ জুলাই স্মৃতি জাদুঘর ইতিহাসের নতুন পর্যায় সৃষ্টি করেছে: ড. মুহাম্মদ ইউনূস শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে নিহত ৭, স্কুল বন্ধ ঘোষণা

চীন ও ভারত সফরে সেনাপ্রধান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-09-2023 09:18:52 am

সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি সরকারি সফরে আজ বৃহস্পতিবার চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

সফরকালে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আগামী ২৩ সেপ্টেম্বর চীনের হ্যাংজো শহরে অনুষ্ঠিতব্য ১৯তম এশিয়ান গেমস এর উদ্বোধনসহ বিভিন্ন গেমস অ্যান্ড স্পোর্টস ইভেন্ট পর্যবেক্ষণ করবেন। এছাড়াও সেনা প্রধান বিভিন্ন দেশের ন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিবদের সাথে মতবিনিময় করবেন।

চীন সফর শেষে ভারতীয় সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠিতব্য ইন্দো-প্যাসিফিক আর্মিস চীফ’স কনক্লেভ (আইপিএসি) সম্মেলনে অংশগ্রহণ করবেন। এই সম্মেলনের লক্ষ্য হচ্ছে মূলত বন্ধু ভাবাপন্ন দেশসমূহের স্থলবাহিনীগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারষ্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি, পেশাদারী সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। এছাড়াও এই সম্মেলনে বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের সেনাবাহিনী প্রধান পর্যায়ের কর্মকর্তাগণ পারষ্পরিক বৈঠকে অংশ গ্রহণ করে নিজেদের মধ্যে প্রশিক্ষণ সহযোগিতাকে জোরদার করার ক্ষেত্রে সম্মিলিতভাবে কাজ করার ব্যাপারে আলোচনা করবেন।

সফর শেষে সেনা প্রধান আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

আরও খবর




6a721f9c39040-040826112132.webp
দেশের ১২ জেলায় বন্যার শঙ্কা

২২ ঘন্টা ৮ মিনিট আগে