হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস পোশাক শ্রমিকদের অবরোধে অচল মিরপুর শহরের সৌন্দর্য রক্ষায় নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপসারণ করলেন মেয়র প্রার্থী উজ্জল প্রধান শেরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০ এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবা, নালা ভেঙে ফেলবো’—নাঙ্গলকোটে এমপি মোবাশ্বের আলম কুলিয়ারচরের শহীদ রেফায়েত উল্লাহর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত-২, গুরুতর আহত-১ হাজারো মানুষের সামনে খোকশাবাড়ীতে বখতিয়ার ফিরোজের প্রার্থীতা ঘোষণা শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু শ্রীমঙ্গলে কাল থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ১৫তম তাফসীরুল কুরআন মহাসম্মেলন সচেতনতা স্তন ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি এইচএসসি ফলাফলে ডোমারের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য, জিপিএ-৫ পেয়েছেন ৭ জন আশাশুনি-বুধহাটা সড়কে গরু-ভেড়ার অবাধ বিচরণে দুর্ঘটনার শঙ্কা লাখাইয়ে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা। ডেঙ্গু প্রতিরোধে শেরপুরের ঝিনাইগাতীতে পরিচ্ছন্নতা অভিযান দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিরসরাইয়ে ইবনে আব্বাস (রা.) ইন্টারন্যাশনাল মাদরাসার ৫ হাফেজকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান সাতক্ষীরায় ভবন নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবি: থানায় অভিযোগ শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ ৪ আসনে বিএনপি'র তৃণমূল নেতাকর্মীদের পছন্দের শীর্ষে আব্দুল ওয়াহাব

দেশ নায়ক তারেক রহমানের নির্দেশিত কর্মসূচীগুলো তৃণমূলে পৌছিয়ে দিচ্ছেন। এবং বিএনপির ঘোষিত প্রায় প্রতিটি কর্মসূচীতে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে রাজপথে লড়াই সংগ্রামে উপস্থিত হন, আব্দুল ওয়াহাব।

নব্বই স্বৈরচার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী। আব্দুল ওয়াহাব ১৯৭৮ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে তার রাজনীতির শুরু। তিনি যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক অন্যতম সদস্য ছিলেন। বর্তমানে সিরাজগঞ্জ জেলা বিএনপির ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক। এবং উল্লাপাড়া উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আহ্বায়ক। এছাড়াও তিনি বগুড়া জেলার আজিজুল হক কলেজের একজন মেধাবী ছাত্রনেতা ছিলেন।

আব্দুল ওয়াহাব বিএনপিসহ দলমত নির্বিশেষে সবার কাছে গ্রহনযোগ্য, সৎ ও পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তি হিসেবে পরিচিত। তার পুরো পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাথে প্রত্যক্ষক্ষভাবে সম্পৃক্ত। রাজনৈতিকভাবে বিএনপি নেতাকর্মীদের মামলা ও কারামুক্ত করতে তিনি সর্বদা পাশে থাকছেন এবং তৃণমূলের নেতাকর্মীদের আর্থিকভাবে সহযোগিতা করে আন্দোলনমুখী করতে কাজ করে চলেছেন। আব্দুল ওয়াহাব সংসদ সদস্য পদে নির্বাচিত হলে সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া উপজেলার দৃশ্যপট উন্নয়নের আলোকে ছুয়ে দেবে বলে আশা করছেন উপজেলার সর্বস্তরের জনসাধারণ।

আব্দুল ওয়াহাব ১৯৬৭ সালে উল্লাপাড়া উপজেলার পূর্নিমাগাতী ইউনিয়নের গোয়ালজানি গ্রাম এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তার পিতা আলহাজ্ব আহমেদ আলী। তিনি ৬ ভাই-বোনের মধ্যে প্রথম। 

সিরাজগঞ্জ-৪ আসনের নেতাকর্মীরা জানান, আব্দুল ওয়াহাব হেভিওয়েট প্রার্থী এতে কোনো সন্দেহ নাই। নেতাকর্মীদের মাথার উপর ছায়ার মতো কাজ করেছেন তিনি। মামলা-হামলায় তিনি সবার আগে এগিয়ে এসেছেন। প্রায় ১৫ বছর ধরে ক্ষমতার বাইরে থাকা দেশের অন্যতম বৃহৎ রাজনীতিক সংগঠন বিএনপিকে ঘিরে জনগণের কৌতুহলটা একটু বেশি। উল্লাপাড়া উপজেলার তৃণমূলের বিএনপি নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণ বলেন, তিনি একজন কর্মীবান্ধব নেতা মানুষের বিপদ আপদে সব সময় তিনি পাশে থাকেন। সেই কারণে আমরা আব্দুল ওয়াহাবকে সংসদ সদস্য হিসেবে দেখতে চায়।

আরও খবর