আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

ইমরান খানের বিরুদ্ধে সমন জারি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-09-2023 11:25:20 am

সমস্যা যেন পিছু ছাড়ছে না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের। কারাবন্দি ইমরানের বিরুদ্ধে এবার ‘অ-ইসলামিক’ বিয়ে সম্পর্কিত একটি মামলায় সমন জারি করেছেন ইসলামাবাদের একটি আদালত। 


আগামী ২৫ সেপ্টেম্বর তৃতীয় স্ত্রী বুশরা বিবিকে নিয়ে ইমরানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।


প্রতিবেদনে বলা হয়েছে, বিচারক কুদরতুল্লাহ বৃহস্পতিবার ইমরান খানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাগারে বন্দি আছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।


প্রতিবেদনে আরও বলা হয়, ইমরান খান তার ইদ্দতের সময় তৃতীয় স্ত্রীকে বিয়ে করার অভিযোগের মুখে পড়েছেন। ইদ্দত হলো— একটি ইসলামি পরিভাষা, যা বিয়েবিচ্ছেদের পর অন্য কাউকে বিয়ে করার আগে একজন নারীর জন্য অপেক্ষা করার নির্দিষ্ট সময়কালকে বলা হয়।


সাবেক প্রধানমন্ত্রী এবং তার বর্তমান স্ত্রী বুশরার বিয়েকে অনৈতিক আখ্যা দেওয়া হয়েছে মামলায়। দ্বিতীয় স্ত্রী রেহাম খানের সঙ্গে বিচ্ছেদের আগে ইদ্দত চলাকালেই ইমরান বুশরা বিবিকে বিয়ে করেন। এ জন্য তিনি অনুমতিও নেননি। চলতি বছরের ১৮ জুলাই মামলাটি করা হয়।


আলোচিত ‘তোষাখানা মামলা’য় দোষী সাব্যস্তের পর ৫ আগস্ট গ্রেফতার হন পিটিআই চেয়ারম্যান। তাকে তিন বছরের কারাদণ্ড দেন আদালত।

Tag
আরও খবর





6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

৬ দিন ২০ ঘন্টা ৩৬ মিনিট আগে