সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করতে মসজিদের ইমামদের ভূমিকা অপরিসীম -মাশরাফি বিন মর্তুজা


নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বলেছেন সকল ধর্ম বর্ণ বৈষম্য দূর করে সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় মসজিদের ইমামদের ভূমিকা অপরিসীম। 



তিনি  বলেন মানুষ ধর্মীয় বিধান রাজনীতি ও মানুষের পথ চলায় মসজিদের ইমামদের উপদেশগুলোকে জীবন চলার পাথেয় বলে বিশ্বাস করেন। 

 অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে  সকলের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হবে। 

আজ শনিবার সকালে নড়াইল জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে আয়োজনে উপজেলার আর এল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় ইমামদের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


 বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের  এস এম এ হান্নান রুনু, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজগর আলী, পৌর মেয়র সৈয়দ মশিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন মুনশি, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নাসির উদ্দিন প্রমুখ। 

 

এমপি মাশরাফি বিন মর্তুজা আরো বলেন, " বাংলাদেশ এগিয়ে যাচ্ছে , আরো এগিয়ে যাবে।  আরও এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ইমামদের বেশি ভূমিকা রাখতে হবে। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 



 আলোচনা সভায় উপজেলার সকল মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন। 

আরও খবর