কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

নাজিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে জাহেদুল ইসলাম (২৮) নামীয় এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে নাজিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের কবির মেম্বার বাড়ির নুরুল আলম ভবনের ছাদে এ দূর্ঘটনা ঘটনা ঘটে। জাহেদ নাজিরহাট কুম্ভারপাড়া এলাকার বড় বাড়ির মো. হোসেনের পুত্র। 

স্থানীয়রা জানান মো. জাহেদ পেশায় একজন গাড়ি নির্মান শ্রমিক। স্ত্রীকে নিয়ে নুরুল আলমের ভাড়া বাসায় বসবাস করে আসছেন জাহেদ। শনিবার ঘটনার দিন শুকাতে দেয়া তার স্ত্রীর উড়না ছাদ থেকে পড়ে যায়, সেটি আনতে গিয়ে ভবনটির লাগোয়া অরক্ষিত ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের লাইনে বিদ্যুৎস্পৃষ্টে হন জাহেদ।

খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার স্টেশনের একটি টিম তাকে উদ্ধার করে। পরে তারা নিকটতম ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

Tag
আরও খবর