ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

বশেমুরবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে’ পালন


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের আয়োজনে আজ ২৫ সেপ্টেম্বর (সোমবার) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিলো- ‘ PHARMACY STRENGTHENING HEALTH SYSTEMS ’। 

সকাল সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে জীব বিজ্ঞান অনুষদের ডিন ও ফার্মেসী বিভাগের সভাপতি ড.মোহাম্মদ আলি খান কেক কেটে আনুষ্ঠানিকভাবে দিবসটির সূচনা করেন।

দিবসটি উপলক্ষ্যে একাডেমিক ভবনের ২০৫ নম্বর রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় ফার্মেসি বিভাগের সভাপতি ড.মোহাম্মদ আলি খান সভাপতিত্ব করেন।

আলোচনা সভায় তিনি বলেন "আমরা স্বাস্থ্য নিয়ে চিন্তিত। এই সুস্বাস্থ্যের জন্য আমরা ফার্মাসিস্টরা কোয়ালিটি সম্পন্ন ওষুধ তৈরি করছি।এটা অনেকে জানে না।ফার্মেসী একটি বিভাগ এখান থেকে যারা গ্রাজুয়েট ফার্মাসিস্ট বের হয়,এর বেশির ভাগই ওষুধ তৈরির সাথে জড়িত। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ প্রায় ৯৬% ওষুধ এ স্বয়ংসম্পূর্ণ। আমাদের বাইরে থেকে ওষুধ আমাদানি করা লাগে না।আমরা নিজেদের চাহিদা মিটিয়ে,বাইরে ওষুধ রপ্তানি করে প্রচুর বৈদাশিক মুদ্রা অর্জন করছি,যা আমাদের গার্মেন্টস শিল্পের পরেই অবস্থান।আমাদের দেশে এই বড় একটা অর্জনের পিছনে গ্রাজুয়েট ফার্মাসিস্টদের অবদান সেটা অনেকে জানে না।এটা জানানোর জন্যই ফার্মাসিস্ট দিবস পালন করা হচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিভাগের সহোযোগী অধ্যাপক ড.রেজিনা রউফ,আবুল বাশার রিপন খলিফা ,সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম। 

উল্লেখ্য, ১৯১২ সালের ২৫ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের হেগ শহরে আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশন প্রতিষ্ঠিত হয় এবং প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছিল। সভায় ২৫ সেপ্টেম্বরকে ফার্মাসিস্ট দিবস হিসেবে প্রস্তাব করা হয় ।

২০০৯ সালে তুরস্কের ইস্তাম্বুলে আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশনের কাউন্সিল মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে তুরকিশ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন ২৫ সেপ্টেম্বরকে ফার্মাসিস্ট দিবস পালনের জন্য প্রস্তাব করে। এই প্রস্তাব কাউন্সিল কতৃক সর্বসম্মতি ক্রমে গৃহীত হওয়ার পর ফার্মেসি পেশায় কর্মরতদের উৎসাহ প্রদান এবং এই পেশা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ২০১০ সাল থেকে সারাবিশ্বে এই দিবস পালিত হয়ে আসছে।

Tag
আরও খবর