আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

এবার পরীমণি-বুবলী ‘খেলা হবে’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-09-2023 05:43:37 am

নতুন ছবি নিয়ে আসছেন ঢালিউডের দুই জনপ্রিয় নায়িকা শবনম বুবলী ও পরীমণি। প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে তাদের। ‘খেলা হবে’ নামে নির্মিত নতুন এই সিনেমায় পর্দা শেয়ার করতে দেখা যাবে দুই তারকাকে। 


পরীমণি-বুবলী বাদেও এই সিনেমায় আরো অভিনয় করবেন মুশফিকুর রহমান। এ ছাড়াও আছেন আবুল কালাম আজাদ, শহিদুল আলম সাচ্চু সহ অনেকে।


টিএম ফিল্মস ছবিটি প্রযোজনা করতে যাচ্ছে। গত ২ আগস্ট প্রযোজনা প্রতিষ্ঠানটির পেজে জানানো হয়, তানিম রহমান অংশু একটি ছবি বানাবেন। তবে সে সময় সিনেমার নাম কিংবা কলাকুশলী সম্পর্কে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।


আগামী অক্টোবরে ছবিটির শুটিং হওয়ার কথা আছে ভারতে। এ কারণে টিএম ফিল্মসের পক্ষে ফারজানা মুন্নি তথ্য মন্ত্রণালয়ে ভারত গমন ও সেখানে শুটিংয়ের অনুমতি চেয়ে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে অনুমতিও মিলেছে। 


রবিবার (২৪ সেপ্টেম্বর) তথ্য মন্ত্রণালয়ের ওয়েব সাইটে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে বিস্তারিত দেখা যায়। যেখানে পরিচালকসহ মোট ১২ জনকে ভারতে গিয়ে শুটিংয়ের অনুমতি দেয়ার বিষয়টি জানানো হয়। সেখানে বলা হয়েছে, ২৭ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর পর্যন্ত ২৫ দিন ভারতে শুটিং করতে হবে।


যদিও এ বিষয়ে এখন পর্যন্ত পরীমণি কিংবা বুবলীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন ধরেননি।

আরও খবর
6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

১৩ দিন ১১ ঘন্টা ৪ মিনিট আগে





6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৬৭ দিন ৯ ঘন্টা ৪৯ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭২ দিন ১৮ ঘন্টা ৩৮ মিনিট আগে