দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বিশ্ববাজারে তেলের দামে পতন ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত

যবিপ্রবিতে পুষ্টিবিদদের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত



যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও একইসাথে ২০২১-২২ সেশনের স্নাতকোত্তরের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান, আলোচনা সভা।এরপর বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে অনুষ্ঠান শেয় হয়।


অনুষ্ঠানে স্নাতকোত্তর শিক্ষার্থী নওশাদ মাহমুদ ও চতুর্থ বর্ষের অনন্যা রাইয়ানের যৌথ সঞ্চালনায় শুরুতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উদ্দীপনামুলক ও স্বাগত বক্তব্য প্রদান করেন এনএফটি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. আশরাফুজ্জামান জাহিদ। 


যবিপ্রবির ডিন’স কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ ইকবাল কবির জাহিদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় থেকে কেউ কখনো বিদায় নেয় না। নানা ফরম্যাটে বিশ্ববিদ্যালয়ের সাথে তাঁদের সবসময় সংযোগ থেকেই যায়। এ বিশ্ববিদ্যালয় থেকে তোমরা বিদায় নিয়ে কর্ম জীবনে প্রবেশ করবে। এ প্রতিষ্ঠানের মান মর্যাদা তোমাদেরই অক্ষুণ্ণ রাখতে হবে। তোমাদের ভবিষ্যত আরো উজ্জ্বল ও সাফল্যমন্ডিত হোক এই কামনা করি। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এ ক্যাম্পাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমাদের কলকাকলিতে এ ক্যাম্পাস মুখরিত উয়ে উঠুক।


পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের চেয়ারম্যান ড. শিরিন নিগারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. সাইবুর রহমান মোল্যা,  এনএফটি বিভাগের সহকারী অধ্যাপক তানভীর আহমেদ, সহকারী অধ্যাপক রাজিব কান্তি রয় প্রমুখ।


বিভাগটির নবীন শিক্ষার্থীদের মধ্যে প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন হাবিবা রহমান, ১ম বর্ষ ২য় সেমিস্টারের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন জান্নাতুল আক্তার ঐত্রী। এছাড়া বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য দেন মোসাব্বির হোসাইন ও এইচ এম মারুফ হাসান। আলোচনা পর্ব শেষে বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান ও নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনএফটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাঈদুজ্জামান, ড. মো. শিমুল ইসলাম, ড. রাশিদা পারভীন, সহকারী অধ্যাপক তানভীর আহমেদ, ড. মো. মাহমুদুল হাসান, ফাতেমা-তুজ-জোহরা,  রাজিব কান্তি রয়, শুভাশিস দাস শুভ ও লেকচারার নাজিয়া নওশাত লিনা সহ বিভাগের সকল বর্ষের শিক্ষার্থীরা।

Tag
আরও খবর



6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

২০ দিন ১৩ ঘন্টা ৬ মিনিট আগে