এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী চন্দনাইশে জমি দখলচেষ্টা ও এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা সংবাদ সম্মেলন লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ

রাজধানীতে আজ আওয়ামী লীগ-বিএনপির সমাবেশ

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 27-09-2023 03:50:16 am

রাজধানীতে আজ বুধবারও কর্মসূচি রয়েছে বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ-বিএনপির। গত সোমবারও (২৫ সেপ্টেম্বর) ঢাকায় পৃথক তিনটি সমাবেশ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি।


এর মধ্যে আওয়ামী লীগ ঢাকার মিরপুর ও গাজীপুর মহানগরে সমাবেশ করবে বলে জানা গেছে। এছাড়া ঢাকার গাবতলী ও নারায়ণগঞ্জের ফতুল্লায় কর্মসূচি পালন করবে বিএনপি। 


বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটায় ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে গাবতলীর এস এ খালেক প্রোপার্টি চত্বরে সমাবেশ করবে দলটি। এতে প্রধান অতিথি থাকবেন নজরুল ইসলাম খান। এছাড়া কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তরের নেতারা বক্তব্য দেবেন।


বিএনপির অপর সমাবেশটি নারায়ণগঞ্জ ফতুল্লা পাসপোর্ট কার্যালয় সংলগ্ন ময়দানে বেলা ৩টায় হবে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এই সমাবেশে প্রধান অতিথি থাকবেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। এতে কেন্দ্রীয় ও জেলার নেতারা বক্তব্য দেবেন।


বিএনপির মিত্র দলগুলোর মধ্যে গণতন্ত্র মঞ্চ বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে, এলডিপি বেলা ৩টায় কারওয়ান বাজারের এফডিসি সংলগ্ন এলডিপি অফিসের সামনে সমাবেশ করবে। এছাড়া গণতান্ত্রিক বাম ঐক্য সকাল সাড়ে ১০টায় সেগুনবাগিচায় স্কুলের সামনে সমাবেশ ও পরে পদযাত্রা করবে।


আওয়ামী লীগের কর্মসূচি


আওয়ামী লীগ ধারাবাহিক শান্তি ও উন্নয়নের সমাবেশের অংশ হিসেবে আজ বুধবার ঢাকার মিরপুর ও গাজীপুর মহানগরে সমাবেশ করবে। বেলা ৩টায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন সংসদ উপনেতা ও দলের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান সমাবেশে সভাপতিত্ব করবেন। 


এছাড়া গাজীপুর মহানগরের টঙ্গীতে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে টঙ্গী সরকারি কলেজ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক

আরও খবর