স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশের ক্রীড়াঙ্গনে ব্যাপক উন্নয়ন হয়েছে : এমপি মজিদ খান


হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান বলেন, খেলাধুলার মাধ্যমে যুব সমাজ সুস্থ্য সুন্দর জীবন গঠন করতে পারে।

মাদকের ছোবল থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে। বর্তমান শেখ হাসিনা সরকার খেলাধুলাসহ সাংস্কৃতি বিকাশে নানাবিধ পরিকল্পনা গ্রহন করেছে। প্রতিটি উপজেলায় একটি করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম তৈরী শুরু করেছেন।

তিনি বৃহস্পতিবার (২৮সেপ্টেম্বর) জনাব আলী সরকারি কলেজ ফুটসাল ফুটবল টুর্ণামেন্টর-২০২৩ ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সহকারি কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসানের সভাপতিত্বে ও খেলোয়াড় ফয়সল আহমেদ এবং নুরউদ্দিনের যৌথ পরিচালনায় ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী,বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসাইন, ৪নং ইউপি আওয়ামী লীগের সহসভাপতি সাবাজুর রহমান প্রমুখ।



প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিদ খান আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাও খেলাধুলাকে ভালোবাসেন। আর আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকে বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে দেশের ক্রীড়াঙ্গনে ব্যাপক উন্নতি সাধন হয়েছে।

আজকের খেলায় যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন এবং যারা বিজয়ী হতে পারেননি তাদেরকেও ধন্যবাদ। নিয়মিত খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে। যারা নিয়মিত খেলাধুলা করে তারা কোনো অপরাধ করতে পারে না। খেলাধুলা শিক্ষা কার্যক্রমের একটি অংশ। শরীর ও মন ভালো রাখার জন্য খেলাধুলা করা প্রয়োজন।

উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য মো: শহিদুর রহমান নয়নের সার্বিক প্রচেষ্টায় ফাইনাল খেলায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সদস্য আরিফ ফয়সল খান বাঁধন, উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি সায়েব আলী, টুর্ণামেন্টের উপদেষ্টা পরিষদের সদস্য উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক শাহিবুর রহমান,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ ডেজ এম উজ্জ্বল ও সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী রিপন, জাতীয় শ্রমিক লীগ বানিয়াচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুবেল মিয়া।



উক্ত ফাইনাল খেলায় মজলিশপুর এ এ আর সুপার সিক্সকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে সখী ফাউন্ডেশন। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন স্বনামধন্য রেফারি আব্দুর রউফ মাষ্টার। সহকারি রেফারি ছিলেন মতিউর রহমান মতি ও আবুল কাশেম।

পরে বিজয়ী টিমের হাতে পুরষ্কার হিসেবে ফ্রিজ ও রানার্সআপ টিমের হাতে এলসিডি টিভি তোলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং মডেল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু,সাবেক সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু,সিনিয়র সদস্য রায়হান উদ্দিন সুমন, ছাত্রলীগ নেতা আজহারুল ইসলাম সুমনসহ শতশত ফুটবল ক্রীড়ামোদী ।

Tag
আরও খবর