বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য

দখল আর দূষণের ফলে অস্তিত্ব সংকটে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন নদ- নদী

দখল আর দূষণের ফলে অস্তিত্ব সংকটে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন নদ- নদী

দখল আর দূষণের ফলে অস্তিত্ব সংকটে পড়েছে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন নদ- নদী ও খাল। নদীমাতৃক জেলা হিসেবে পরিচিত সিরাজগঞ্জ। আর এই জেলার মাঝ দিয়ে প্রবাহিত হয়েছে অসংখ্য ছোট বড় নদ নদী ও খাল। কিন্তু কালের বিবর্তনে আর অবৈধ দখলদার ও ময়লা আবর্জনার কারণে ভরাট হয়ে সরু ক্যানেলে পরিণত হওয়ায় অস্তিত্ব সংকটে পড়েছে এই নদ নদীগুলো। নদীর দুই পাশ দিয়ে দখল করে তৈরি করা হয়েছে পাকা ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠানসহ নানা স্থাপনা। এ সকল কারণে নদীর পানি প্রবাহে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। কিন্তু এক সময় এ সকল নদীতে নৌকা বাইচ, মাছ ধরা গোসল, কাপড় ধোয়া, থালাবাসন পরিস্কারসহ গৃহস্থালির সব কাজে নদীর পানি ব্যবহার হতো।  কিন্তু ব্যবসায়ীরা নদীতে বর্জ্য আবর্জনা ফেলায় পরিবেশ দূষণে চরম সংকটে পড়েছে।

অবৈধ দখলদার আর কতিপয় প্রভাবশালী ব্যক্তিদের দখলের কারণে নদ-নদী গুলো হারাচ্ছে তার পূর্বের রূপ। ফলে পরিবেশের উপর পড়ছে বীর প্রভাব। অবৈধ দখলদার উচ্ছেদ করে নদীগুলো দূষণমুক্ত সহ নদী খনন করে নদীর পূর্বের অবস্থা ফিরে আনা হবে। ইতোমধ্যেই সিরাজগঞ্জ জেলার বিভিন্ন নদ-নদী গুলোর নাব্যতা ফিরিয়ে আনতে খননের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। তবে দখল ও দূষণের বিষয়ে সবধরনের কার্যক্রম অব্যাহত আছে। এদিকে নদীর সীমানা নির্ধারণসহ অবৈধ দখলদার ও দূষণকারিদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান জেলা প্রসাশন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা

তবে এলাকাবাসীদের দাবি অবৈধ দখলদার ও দূষণকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া সহ নদী খননের মাধ্যমে নদীর পূর্বের অবস্থা দ্রুত ফিরিয়ে আনা হোক।