চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কলমাকান্দায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মোঃ ফরমান উল্লাহ ( Contributor )

প্রকাশের সময়: 30-09-2023 02:50:24 pm

কলমাকান্দায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার


মোঃ ফরমান উল্লাহ, ভ্রাম্যমান সংবাদদাতা


নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় বিজয় দেবনাথ (২৮) নামক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।


শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সংলগ্ন ডাঃ রনেন্দ্র সাহার বাসা থেকে বিজয় দেবনাথ(২৮) নামক যুবকের ঝুলন্ত লাশ করা হয়েছে। জানা যায়, বিজশ দেবনাথ ঐ বাসায় ভাড়া থাকতো। বিজয় দেবনাথ কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফার্মাসিষ্ট পদে কর্মরত ছিলেন।


মৃত বিজয় দেবনাথ খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়  পৌরসভার ৯ নং ওয়ার্ডের আবাসিক এলাকার বাসিন্দা। সে ঐ ওয়ার্ডের বীরেন্দ্র কুমার দেবনাথ ও শেফালী নাথের পুত্র। মৃত বিজয় দেবনাথ গত ৯ আগস্ট কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফার্মাসিষ্ট পদে যোগদান করেন। 


কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আল মামুন জানান, সদ্য যোগদানকৃত ফার্মাসিষ্ট বিজয় দেবনাথের মৃত্যুতে আমরা ব্যথিত, মর্মাহত ও শোকাহত। বিজয় দেবনাথের অকাল মৃত্যুতে হাসপাতালে শোকের ছায়া নেমে এসেছে। তিনি আরো জানান,তার মৃত্যুর সংবাদ স্বাস্থ্য বিভাগের উধ্বর্তন কর্তৃপক্ষ ও থানা পুলিশকে অবহিত করা হয়েছে। 


হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকালে বিজয় দেবনাথের মোবাইলে তার সহকর্মীরা বেশ কয়েকবার ফোন করেন। ফোন রিসিভ না করায় তার সহকর্মী কাজরী দেবী হাজং  বিজয়ের ভাড়া বাসায় আসেন এবং ঘরের দরজা ভিতর দিয়ে বন্ধ থাকায় দরজায় টুকা দেন ও ডাকাডাকি করতে থাকেন। ডাকাতকির পরও কাজরী ভিতর থেকে কোন সাড়াশব্দা পানি। 


কাজরীর ডাকাডাকির শব্দ শোনে পাশের রুমের ভাড়াটিয়া  কামরুল, আশিষ ও আল আমিন এগিয়ে আসেন। কাজরী তাদের বলেন সকালে বিজয়কে বেশ কয়েকবার ফোন দিয়ে না পেয়ে বাসায় এসে তার রুম ভিতর থেকে বন্ধ পায়। অনেক ডাকাডাকি করেও কোন সাড়াশব্দ পাচ্ছি না। পরে ভাড়াটিয়া কামরুল দরজার ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখেন গলায় গামছা প্যাচানো বিজয় জানালার গ্রীলের সাথে ঝুলে আছে। 


খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আল মামুন সহ অন্যান্য সহকর্মীরা ছুটে আসেন। পরে থানা পুলিশকে খবর দিলে  কলমাকান্দা থানার ওসি (তদন্ত) মোঃ জালাল উদ্দিন, এসআই মোঃ আমিনুল ইসলাম সহ একটি পুলিশ দল এসে বিজয় দেবনাথের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। 



কলমাকান্দা থানার ওসি (তদন্ত) মোঃ জালাল উদ্দিন বলেন,মৃত বিজয় দেবনাথের মরদেহ সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে।  ময়না তদন্তের টিপোর্ট হাতে পেলে কিভাবে  মৃত্যু হয়েছে জানা যাবে।

Tag
আরও খবর