বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমান লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ ইটভাটাকে ৬ লক্ষ টাকা জরিমানা। লোকনাথ ব্রহ্মচারীর জীবনাদর্শ থেকে সম্প্রীতি ও মানবসেবার আদর্শ অনুসরণের আহ্বান . -এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের ঝিনাইগাতীতে নিরাপদ সড়ক নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ মামলায় জরিমানা ৩ হাজার ২০০ টাকা সুস্থধারার তরুণ রাজনীতিবিদ এম. রতন হায়দার: ৮নং আউশনারা ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় প্রতিশ্রুতিশীল মুখ পীরগাছায় আলোকিত নাপাইচন্ডির ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষের চিকিৎসাসেবা প্রদান সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের পদক্ষেপ: ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসনে সরেজমিনে ভারপ্রাপ্ত ইউএনও বগুড়ার আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট, ২ জনকে জরিমানা আক্কেলপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বরিশাল শেরেই বাংলা হাসপাতলে চিকিৎসা পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ক্ষোভে ফুঁসছে স্বজনরা” লাখাইয়ে ৩৭ ঘন্টা পর নিখোঁজ ভারসাম্যহীন ফখরুদ্দিনের লাশ উদ্ধার,গ্রেফতার -০২। নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু

ইউক্রেনের শহর ছেড়ে পালিয়েছে রুশ বাহিনী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-10-2022 06:15:19 pm

◾ আন্তর্জাতিক ডেস্ক


ইউক্রেনের বাহিনী ঘিরে রাখার পর দেশটির পূর্বাঞ্চলীয় শহর লিমান থেকে সেনা সরিয়ে নিয়েছে রাশিয়া। এটি দোনেৎস্ক অঞ্চলের অন্তর্ভুক্ত। এ ঘটনার এক দিন আগেই শুক্রবার (৩০ সেপ্টেম্বর) আরও তিনটি অঞ্চলের সঙ্গে দোনেৎস্ককে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। লিমান শহরটিতে রুশ বাহিনীর শক্তিশালী ঘাঁটি ছিল। 


শনিবার বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।


এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, লিমান শহরের নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য তাদের সেনারা লড়াই চালিয়ে যাচ্ছে। তবে সংখ্যায় বেশি হওয়ায় রাশিয়ার সেনাদের আরও সুবিধাজনক জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে।


ইউক্রেনের বিমান বাহিনী লিমানে পৌঁছার পর এবং দেশটির প্রেসিডেন্টের চিফ অব স্টাফ শহরের উপকণ্ঠে নিজেদের পতাকা উত্তোলনের ছবি পোস্ট করার পরই এমন ঘোষণা দিল রাশিয়া।


এর আগে লিমান শহরে রাশিয়ার সেনাদের ঘিরে রাখার কথা জানিয়েছিল ইউক্রেনের বাহিনী।


বিতর্কিত গণভোটের পর ইউক্রেনের চার অঞ্চল খেরসন, জাপোরিঝিয়া, দোনেৎস্ক ও লুহানস্ককে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় শুক্রবার মস্কোর ক্রেমলিনে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। অঞ্চলগুলোকে সব ধরনের রাষ্ট্রীয় প্রক্রিয়া মেনে পুরোপুরি অন্তর্ভুক্ত করতে আগামী ৪ অক্টোবর পর্যন্ত সময় লাগতে পারে।

আরও খবর