নাগেশ্বরীতে ‘অরণ্য’র উদ্যোগে দিনব্যাপী ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌমুহনী আবাসিক হোটেল থেকে আবারো অভিযানে গ্রেপ্তার ১২ দালাল ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের হুঁশিয়ারি বিভাগীয় কমিশনারের দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ শার্শায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বৃক্ষ রোপন কর্মসূচি পালিত আশাশুনিতে তাপ প্রবাহকালীন সমন্বিত স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কিত আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া শ্রীমঙ্গলে বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে সংবাদ সম্মেলন মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ ও জমি বিরোধ: সুন্দরগঞ্জে বৃদ্ধ দম্পতির উপর হামলা লাখাইয়ে পিকআপভ্যান-টমটম সং/ঘর্ষে মাছ ব্যবসায়ী নি/হত, আ/হত- ০৪। দৌলতদিয়ায় যৌনপল্লীর নারী-শিশুদের সুরক্ষায় সামাজিক সচেতনতা সভা অসহায় জহুরুলকে ভ্যানগাড়ি দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলনে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন শেরপুরের শ্রীবরদীতে দুদকের আয়োজনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গোয়ালন্দে মিথ্যা মামলা প্রত্যাহার ও সাবেক ওসি-এসআইয়ের বিচারের দাবিতে মানববন্ধন উলিপুরে দায়সারা ভাবে জাতীয় মৎস্য পক্ষ পালনের অভিযোগ পীরগাছায় তারুণ্যের আলো সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি লালপুরে মামলা তুলে নিতে বাদীকে হুমকি: নিরাপত্তা চেয়ে থানায় জিডি ‎সুন্দরবনের কেওড়া ফল: উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের জমকালো সংবর্ধনা

নবীনদের আগমনে উচ্ছ্বসিত সরকারি বাঙলা কলেজ।

২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক ( সম্মান ) ১ম বর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের আগমনে মুখরিত হয়ে উঠেছে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই ক্যাম্পাসটি। নবীনদের আগমনে সকাল থেকেই কোলাহলপূর্ণ হয়ে উঠে কলেজ ক্যাম্পাস। আজ ৩ অক্টোবর ( মঙ্গলবার ) নবীনদের বরণ করে নেওয়ার জন্য আগে থেকেই প্রস্তুত ছিল কলেজ প্রশাসন। কলেজের বিভিন্ন বিভাগ কর্তৃক আয়োজিত নিজ নিজ বিভাগের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় সামাজিক ও সাংস্কৃতিক এই অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি শুরু থেকে সঠিকভাবে পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কলেজে অধ্যয়নরত সিনিয়র শিক্ষার্থীরা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন গুলো। এ সময় ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। এ সময়  অধ্যক্ষ মহোদয়সহ বিভাগীয় প্রধান এবং অন্যান্য অধ্যাপকগণ নবীন শিক্ষার্থীদেরকে পরিচয় প্রদানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরেন। গান,কবিতা আবৃতিসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। ঐতিহ্যবাহী এই কলেজটিতে এ বছর ৩ টি অনুষদের অধীনে বিভিন্ন বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন দুই হাজারের অধিক শিক্ষার্থী। 

উল্লেখ্য যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন এই কলেজটিতে গত ১৬ জুন কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১৭ জুন বিজ্ঞান ইউনিট এবং ২৪ জুন ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা ১০০ মার্কের এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি সরকারি কলেজে ভর্তি হয়।

২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর সাতটি সরকারি কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এরপর থেকে এসব কলেজের একাডেমিক কার্যক্রমগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হয়ে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ হলো ঢাকা কলেজ, সরকারি বাঙলা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। 



আরও খবর



6a79616e705ce-100826112814.webp
এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১০ দিন ১৬ ঘন্টা ৫০ মিনিট আগে





deshchitro-6a6f6b8a95ca1-020826100842.webp
বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

১৮ দিন ৬ ঘন্টা ১০ মিনিট আগে