রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

৫০ শয্যার জনবল দিয়ে ১০০ শয্যা পরিচালনা, গণহারে রোগী সেবা নিচ্ছে বারান্দায়

লক্ষ্মীপুর সদর হাসপাতালে ব্যাপকর হারে ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগীসহ অন্যান্য রোগী। এতে ১০০ শয্যার এ হাসপাতালে তৈরি হয়েছে প্রচুর শয্যা সংকট। ফলে ডেঙ্গু রোগী সহ সকল রোগী বারান্দা, সিঁড়ি রুম এমনকি ট্রলি উঠা নামার সিঁড়িতেও গণহারে সেবা নিতে হচ্ছে । পরিস্থিতি মোকাবেলায় ডায়রিয়া ওয়ার্ড সহ তিনটি ওয়ার্ডকে ডেঙ্গু কর্ণার ঘোষণা করলেও গণহারে রোগী আসায় বারান্দা, সিঁড়িতে নিতে হচ্ছে সেবা। ডেঙ্গু ওয়ার্ড ঘুরে দেখা যায় ডেঙ্গু রোগে আক্রান্ত কোনো রোগীর বেডেই মশারী লাগানো হয়নি।এদিকে পর্যাপ্ত চিকিৎসক ও নার্স সংকট রয়েছে হাসপাতালটিতে।

কয়েকজন ডেঙ্গু রোগীর অভিযোগ,দেওয়া হয়নি মশারী। চিকিৎসা সেবা নিতে হচ্ছে বারান্দায় গনহারে। এতে ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না তারা।কুশাখালি থেকে আসা মোরশেদ আলম নামের এক ব্যক্তি বেডে জায়গা না পেয়ে টয়লেটের পাশের বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নিতে দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন,হাসপাতালে পর্যাপ্ত মশারী রয়েছে। কিন্তু রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফিরার সময় মশারী নিয়ে যায়। অতিরিক্ত রোগী থাকায় লক্ষ রাখা সম্ভব হয় না। তাই দেখেশুনে মশারী দেওয়া হচ্ছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালে পর্যাপ্ত মশারী রয়েছে। গত ২১-২২ অর্থবছরে ৩০০ টি মশারী ক্রয় করা হয়। এর মধ্যে মজুদ ছিলো ৯১ টি। চলতি ২২-২৩ অর্থবছরে ৮ হাজার টাকা ব্যয়ে ১৬০ টি মশারী ক্রয় করা হয়েছে।

আবাসিক মেডিকেল অফিসার আনোয়ার হোসেন জানান,৫০ শর্যার জনবল দিয়ে ১০০ শর্যার হাসপাতাল চালানো হচ্ছে। এখনো ৪৮ টি পদ শূন্য হয়ে আছে। প্রতিদিন ৪০০ জনের মতো রোগী ভর্তি থাকে। এতে আমরা চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছি।

জেলা সিভিল সার্জন সাংবাদিকদের জানান,এখানে ৪০ জন ডাক্তার থাকলেও রয়েছে ২৩ জন। ১২ জন কনসালটেন্ট থাকার কথা থাকলেও রয়েছে ৬ জন। এবং বিভিন্ন বিভাগের কনসালটেন্ট থাকলেও সরঞ্জাম নেই।

উল্ল্যেখ্য,২০১৭-১৮ সালে কাজ শুরু হয়ে ২৫০ শর্যার হাসপাতাল নির্মানাধীন থাকলেও ঠিকাদার জানান ২০২৪ সালের জুন মাসে ঐ ভবনের কাজ শেষ হবে।এই হাসপাতালের কাজ শেষ হলে মানুষের ভোগান্তি কিছুটা লাগব হবে বলে ধারণা করেন সংশ্লিষ্টরা।  

আরও খবর