বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

শ্রীপুরে চাঞ্চল্যকর রানা হত্যা মামলার এক আসামি গ্রেফতার


গাজীপুরের শ্রীপুরে চাঞ্চল্যকর রানা হত্যা মামলার আসামি আকাশকে(২৫)গ্রেপ্তার করেছে র‌্যাব-১।


আজ শনিবার দিবাগত রাত সোয়া ১২ টায় র‌্যাব-১ কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করে জানান।


গ্রেপ্তারকৃত আকাশ হলো গাজীপুরের শ্রীপুরে  মাওনা বাজারের পিয়ার আলী কলেজের পাশে আ. করিমের ছেলে।


এ বিষয়টি নিশ্চিত করে মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান,গোপন সংবাদে জেলার কালিয়াকৈরের জামালপুর চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে গতকাল বেলা সাড়ে পাঁচ টায় আসামি আকাশকে গ্রেফতার করা হয়। 


র‍্যার আরও জানান,গত ২৩ তারিখ অনুমানিক রাত ১১টায় তেলিহাটির মুলাইদ গ্রামের রানা মিয়াকে দুর্বৃত্তরা চুরির অপরাধে বাড়ি থেকে ডেকে নিয়ে মাওনা বাজারের জনৈক আব্দুল আলী এর স'মিল ও অপর আসামি শিপনের দোকানের সামনে ইটের সলিং রাস্তায় ফেলে রাতভর রড, হাতুড়ি, লাঠি, ড্রিল মেশিন দিয়ে আঘাত করলে রানা মিয়া চিৎকার দিলে তার মুখের ভিতর কাগজ গুজে দিত এবং শরীরের বিভিন্ন স্থানে একাধিকবার বৈদ্যুতিক শখ এবং পুরুষাঙ্গের ভিতর রড ঢুকিয়ে দিয়ে পৈশাচিক নির্যাতন চালায়।এমনকি হাতুড়ি দিয়ে পিটিয়ে বুকে পাজর, হাত পা ভেঙ্গে দেয়। ড্রিল মেশিন দিয়ে পা ছিদ্র করে গুরুত্বর জখম অবস্থায় রাস্তার উপর ফেলে রেখে পালিয়ে যায়।পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে রানাকে উদ্ধার করে  প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশংকা জনক দেখে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার্ড করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নীরিক্ষার পর রানাকে উন্নত চিকিৎসার জন্য  ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে রেফার্ড করলে বক্ষব্যাধি হাসপাতালে পৌছানোর পর কর্তব্যরত ডাক্তার পরীক্ষা করে রানাকে মৃত বলে ঘোষনা করেন।হাসপাতালে যাওয়ার পথে রানার উপর নির্যাতনের ভয়াবহ তথ্য সে নিজে পরিবারবর্গের নিকট বর্ণনা করেছেন। 


র‍্যাব বলেন,পরে নিহতের বাবা আমিনুল ইসলাম  বাদী হয়ে শ্রীপুর  থানায় ৬জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।এলাকাবাসী খুনীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য লাশ সামনে নিয়ে মানববন্ধন করেন। ঘটনার পরই আসামিরা এলাকা ছেরে গাঁ ঢাকা দিয়ে ধরাছোয়ার বাহিরে চলে যায়। র‍্যাব চাঞ্চল্যকর ঘটনার ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে আসামি গ্রেফতারের জন্য তৎপর থাকে এবং একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।


আটককৃত আকাশ প্রাথমিক ভাবে  স্বীকার করে যে,সে হত্যাকান্ডের সাথে  সরাসরি জড়িত ছিল।তাকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


আরও খবর

6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১৭ ঘন্টা ৩৪ মিনিট আগে





6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১ দিন ৪ ঘন্টা ২৭ মিনিট আগে