দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

কড়া নিরাপত্তায় শুটিং করলেন শাকিব-বুবলী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-10-2022 05:15:16 am

ফাইল ছবি



◾ বিনোদন ডেস্ক


ব্যক্তিজীবনের সব তর্ক-বিতর্ক ছাপিয়ে শাকিব খান ও বুবলী গতকাল সকাল থেকে শুটিংয়ে নামলেন। তপু খান পরিচালিত ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার রোমান্টিক গানের শুটিংয়ে অংশ নেন এই জুটি। গানটির শিরোনাম ‘সুরমা সুরমা’। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শুটিং হয়। হোটেলের প্রবেশপথ বন্ধ করে কড়া নিরাপত্তায় দিনভর চলে শুটিং। 


লিডার সিনেমাটি প্রায় ৯ মাস আটকে ছিল দুটি গানের জন্য। মাঝে শাকিব-বুবলীর মধ্যে দূরত্ব তৈরি হওয়ায় গানটির শুটিং করা সম্ভব হচ্ছিল না। সূত্র বলছে, এই কাজটি উদ্ধার করার জন্যই দুজনকে কাছাকাছি করার দায়িত্ব হাতে তুলে নেন নির্মাতা তপু খান। আর কাছাকাছি হতে গেলে দুজনকেই মানতে হয়েছে কিছু শর্ত। যে শর্তে ছিল স্ত্রী হিসেবে বুবলী আর পুত্র হিসেবে বীরকে প্রকাশ্যে মেনে নিতে হবে শাকিব খানকে। তবে বুবলীর প্রতি শাকিব খানের শর্ত কী ছিল, সেটি স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, বিয়ে বা বিচ্ছেদ ইস্যুতে বুবলীর মুখ না খোলা! সন্তানের খবর প্রকাশের পর থেকেই শুক্রবার সারা দিন গায়েব ছিলেন শাকিব-বুবলী। শনিবার শুটিংয়ে অংশ নিয়েছেন কড়া নিরাপত্তার চাদরে ঢেকে। শুটিংয়ে মিডিয়ার প্রবেশও ছিল নিষিদ্ধ। 


লিডার সিনেমার পরিচালক তপু খান বলেন, ‘এটা আমাদের পূর্বনির্ধারিত শুটিং। তাই দুজনই ঠিক সময়ে এসেছেন। কাজও শুরু করেছি। সবকিছু ঠিকমতোই এগিয়ে যাবে বলে আশা করছি। টানা দুই দিন কাজ করে ক্যামেরা ক্লোজ হবে এই সিনেমার।’

আরও খবর
6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

১৬ দিন ১৯ ঘন্টা ৩৪ মিনিট আগে





6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৭০ দিন ১৮ ঘন্টা ১৯ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭৬ দিন ৩ ঘন্টা ৮ মিনিট আগে