ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

তরুণদের উচিত বাঙালি সংস্কৃতি ও সামাজিক ধারার চর্চা করা এবং বিশ্বদরবারে তার প্রতিনিধিত্ব করা--রবি উপাচার্য


৩০ সেপ্টেম্বর (শুক্রবার) ইয়ুথ পার্লামেন্ট জাতীয় অধিবেশন-২০২২ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। প্রধান অতিথির বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বলেন, তথ্য প্রযুক্তিতে তরুণদের অবদান একাত্তরের মুক্তিযুদ্ধের স্বপ্ন ও আদর্শের রূপায়ণ। তিনি আরও বলেন, তরুণদের উচিত বাঙালি সংস্কৃতি ও সামাজিক ধারার চর্চা করা এবং বিশ্বদরবারে তার প্রতিনিধিত্ব করা।


ইয়ুথ পার্লামেন্ট চর্চার গুরুত্ব তুলে ধরে উপাচার্য মহোদয় বলেন, ইয়ুথ পার্লামেন্ট জাতীয় উন্নয়নে নতুন দিশা খুলে দেবে, এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের রাষ্ট্রীয় পরিকল্পনায় তরুণদের অংশগ্রহণ থাকা উচিত বলে তিনি মনে করেন। তিনি বিশ্বাস করেন, সংসদ সচিবালয় বাংলাদেশের বিভিন্ন যুব সংসদ ও ছায়া সংসদে গৃহীত সিদ্ধান্তসমূহ বিশ্লেষণ করে জাতীয় পরিকল্পনায় তার প্রতিফলন নিশ্চিত করতে পারে।


সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর  মোঃ রশিদুল হাসান। অনুষ্ঠানের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ। এছাড়াও সন্মানিত অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ক্যাথলিক শিক্ষাবোর্ডের নির্বাহী সচিব জনাব জ্যোতি এফ গোমেজ, ক্যামব্রিজ ইউনিভার্সিটির প্রেস ম্যানেজার কাজী নাহিয়ান, বিশিষ্ট শিক্ষাবিদ ও ইয়ুথ পার্লামেন্টের উপদেষ্টা জনাব শরিফুল আনোয়ার। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইয়ুথ পার্লামেন্টের সাধারণ সম্পাদক ও ডিউক অব এডিনবার্গ পুরস্কারজয়ী জনাব বিবেক মোর এবং সভাপতিত্ব করেন ডায়না পুরস্কারজয়ী ইয়ুথ পার্লামেন্টের সভাপতি ও রানি এলিজাবেথের কমনওয়েলথ ইয়াং লিডার জনাব সরকার তানভীর আহমেদ।

Tag
আরও খবর




6a79616e705ce-100826112814.webp
এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৯ দিন ৪ ঘন্টা ৩৭ মিনিট আগে