গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার* বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের চেইন ছিনতাই এর ঘটনায় ২জন গ্ৰেপ্তার সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ইসলাহী আজিমুশ্বান ইজতেমা সফল করতে শ্রীমঙ্গলে মতবিনিময়

জিয়া কেন খুনিদের পুনর্বাসন করেছিলেন, প্রশ্ন কাদেরের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-08-2022 03:31:54 am

ফাইল ছবি



নিউজ ডেস্ক: 


জিয়াউর রহমান কেন ১৫ আগস্টের খুনিদের নিরাপদে বিদেশে পাঠিয়েছিলেন এবং বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছিলেন, বিএনপি নেতাদের প্রতি সে প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মদিন উপলক্ষে শনিবার (৬ আগস্ট) জাতীয় জাদুঘর মিলনায়তনে ‘প্রেরণাদায়িনী মা’ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনীপূর্ব আলোচনা সভায় তিনি এ প্রশ্ন উত্থাপন করেন। বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটি এ আয়োজন করে।




বিএনপি নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আমি আজ একটা প্রশ্ন করব, আগস্ট এলে এ প্রশ্ন অনেক বার করেছি। জবাব পাইনি। ১৫ আগস্ট হত্যাকাণ্ডে জেনারেল জিয়া যদি জড়িত না থাকতেন, খুনিদের নিরাপদে বিদেশে পাঠানো, বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে চাকরি কে দিয়েছিল? জিয়াউর রহমান।’


‘পলাশীর মীর জাফর আলী খানের জায়গায় খন্দকার মোশতাক। সোনাপতি ইয়ার লতিফ, রায় দুর্লভের জায়গায় জিয়াউর রহমান।বিশ্বাসঘাতকতার রক্ত ছুঁড়েছে পঁচাত্তরে। কেন পঁচাত্তরের খুনিদের পুরস্কৃত করা হলো? এ পশ্নের জবাব বিএনপি কোনোদিন দিতে পারবে না। খুনিদের বিচার বন্ধে ইনডেমনিটি অর্ডিন্যান্সকে সংবিধানের ৫ম সংশোধনীতে অন্তর্ভুক্ত করেছিল তাদের নেতা জিয়াউর রহমান।’


তিনি বলেন, ‘এদের সাথে রাজনীতিতে কর্মসম্পর্ক কিভাবে থাকবে? মাঝে মাঝে ভাবি, পঁচাত্তরের ঘাতকদের সাথে কিভাবে কর্মসম্পর্ক রাখব রাজনৈতিক অঙ্গনে? এরা কারা? এরা তাদেরই রাজনীতি করে, যাদের রাজনীতি ছিল হত্যা-ষড়যন্ত্রের রাজনীতি।


‘বন্দুকদের নল থেকে যাদের জন্ম, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের নেপথ্যের মাস্টারমাইন্ড, তারাই ২১ আগস্ট শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে গ্রেনেড হামলা করেছিল। কিভাবে এদের সঙ্গে রাজনীতি করব? কর্মসম্পর্কের দেয়াল তো তারাই তুলেছে।’


সেতুমন্ত্রী বলেন, ‘বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব শুধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ছিলেন না, তিনি ছিলেন সহযোদ্ধা ও সহকর্মী। নীরবে রাজনৈতিক সহকর্মী। নীরবে রাজনীতির সহযোদ্ধা। আমি জানতে চাই, বেগম মুজিব তো সক্রিয় রাজনীতি করেননি। এ অবলা নারী কেন হত্যাকাণ্ডের শিকার? নয় বছরের শিশু শেখ রাসেল কেন হত্যাকাণ্ডের শিকার? কী অপরাধ তাদের?’


আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক আব্দুল খালেক, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, অধ্যাপক নাসরীন আহমাদ, বিশিষ্ট চিত্রশিল্পী হাশেম খান, ছাত্রলীগের সাবেক সভাপতি এবং আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ উপ-কমিটির সদস্য বদিউজ্জামান সোহাগ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।



আরও খবর