বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ

শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-10-2023 02:11:10 am

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান বার্ষিক জরিপে তথ্য দিতে এক হাজার ৩১৬টি স্কুল-কলেজ প্রধান ও সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসারদের জরুরি নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।


জানা যায়, প্রতি বছরের ন্যায় এবারো দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তথ্য নিয়ে জরিপ করেছে ব্যানবেইস। তবে নির্ধারিত সময়সীমা শেষ হলেও এক হাজার ৩১৬টি স্কুল-কলেজ ব্যানবেইসকে তথ্য দেয়নি।


বিষয়টি ব্যানবেইসের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে চিঠি দিয়ে জানানো হয়।


চিঠিতে বলা হয়, বাধ্যতামূলক হওয়া সত্ত্বেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জরিপে তথ্য দিয়ে সহযোগিতা করেনি। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতেও অনুরোধ করা হয় ব্যানবেইসের পক্ষ থেকে।


এরপরই নড়েচড়ে বসে মাউশি। জরিপে অংশ না নেয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দ্রুত ব্যানবেইসের সার্ভারে তথ্য দেয়ার ব্যবস্থা করতে নির্দেশনা দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।


অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে আঞ্চলিক পরিচালকদের চিঠি দেয়া হয়। ব্যানবেইসের সার্ভারে (www.banbeis.gov.bd) লগইন করে তথ্য দেয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আঞ্চলিক উপপরিচালকদের নির্দেশ দেয়া হয়।


একইসঙ্গে তথ্য না দেয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা করে তা মাউশি পাঠানোর জন্যও বলা হয়।

আরও খবর