প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু

মানবপাচার রোধে ইউরোপের দেশগুলোর সহায়তা চায় সরকার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-10-2022 05:06:18 am

রাজধানীর সোনারগাঁও হোটেলে মানবপাচার নিয়ে আয়োজিত পর্যালোচনা সভা। ছবি: সংগৃহীত



ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর কাছ থেকে পর্যাপ্ত সহায়তা পেলে মানবপাচার রোধে আরও কঠোর ভূমিকা রাখতে পারবে বাংলাদেশ। আর মানবপাচারকারীদের কঠোর শাস্তি আর ভুক্তভোগীদের সুরক্ষার ব্যবস্থা করলে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে ইইউ। 


গতকাল রোববার (২ অক্টোবর ) রাজধানীর সোনারগাঁও হোটেলে মানবপাচার নিয়ে আয়োজিত এক পর্যালোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা 


ট্রাফিকিং ইন পারসনস ইন বাংলাদেশ’ শিরোনামে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এই গবেষণার আর্থিক সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা ইউএনওডিসি, গ্লো অ্যাক্ট বাংলাদেশ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সমন্বয়ে এই পর্যালোচনা করা হয়। 


অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ বলেন, ‘ইউরোপের যেসব দেশে বাংলাদেশিরা বেশি মানবপাচারের শিকার হচ্ছে, সেই সব দেশের আইনি সহায়তা পেলে তা বন্ধ করা সম্ভব।’


মালয়েশিয়া বিনা খরচে ১০ হাজার শ্রমিক নেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দালালের মাধ্যমে না গিয়ে সরাসরি সরকারিভাবে গেলে বাংলাদেশ রেমিট্যান্স পাবে। একটি ফ্রেমওয়ার্কে যদি যুক্ত হওয়া যায় তবে সব দেশই এই মানবপাচারের কবল থেকে মুক্তি পাবে।’


প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, ‘মানবপাচারের বিরুদ্ধে বাংলাদেশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বাংলাদেশ। সেই লক্ষ্য পূরণ অন্যান্য রাষ্ট্রের কাছেও সহযোগিতা চায়, যেন তাদের সীমান্ত ব্যবহার করে পাচারকারীরা কোনো মানুষকে পাচার করতে না পারে।’


বিশেষ অতিথির বক্তব্যে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটেলি বাংলাদেশকে মানবপাচারের ঘটনার বিচারে বিশেষ ট্রাইব্যুনালের বিষয়ে মনোযোগ দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘২০১৫ থেকে চলতি বছর পর্যন্ত অন্তত ২০ হাজার মানুষ মানবপাচারের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন। কারণ তাঁদের কোনো হদিস নেই। অভিবাসনের নামে যে মানবপাচার হচ্ছে তা বন্ধ করতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। এ সংক্রান্ত যত সহযোগিতা বিশেষ করে অর্থ দেবে ইইউ।’


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘আইন শৃঙ্খলাবাহিনী পাচারকারীদের ধরতে এবং ভুক্তভোগীদের নিরাপত্তা দিতে সব সময় তৎপর।’


অনলাইনে/অফলাইনে বাংলাদেশ থেকে দালালেরা মানবপাচারে তৎপর উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা সাতটি বিভাগীয় শহরে আলাদা ট্রাইব্যুনাল করেছি।’ সবাই এগিয়ে এলে বাংলাদেশ এই অঞ্চলে মানবপাচার রোধে সবচেয়ে শক্তিশালী ভূমিকা পালন করতে পারবে বলে জানান তিনি। 


অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব আখতার হোসেন, প্রবাসীকল্যাণ সচিব আহমেদ মুনিরুছ সালেহীন, আইএলও কান্ট্রি ডিরেক্টর টুওমো পৌটিয়াইনেন, আইওএমের উপ মিশন প্রধান ফাতিমা নুসরাত গাজ্জালীসহ আরও অনেকেই বক্তব্য দেন।