মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

নারীর ক্ষমতায়ন নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

নারীর ক্ষমতায়ন নিশ্চিতকরণের লক্ষে সৃজনী সংঘের উদ্যোগে মণিরামপুরে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালায়, ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ এর অর্থায়নে ‘সেনসিটাইজেশন ওয়ার্কশপ ফর গভর্নমেন্ট অফিসিয়াল এন্ড কমিউনিটি লিডারস অন ওমেন রাইটস’ শীর্ষক কর্মশালায় উলাসী সৃজনী সংঘের ‘উই’ প্রকল্পের পরিচিতি এর লক্ষ্য ও উদ্দেশ্য, নারীর অধিকার, অধিকার বাস্তবায়নে বাধাসমূহ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালায় সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার কবীর হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম। সংস্থার রিজিওনাল কোঅর্ডিনেটর কৃষিবিদ আনিছুজ্জামানের সঞ্চলনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান, প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা. সাময়ান, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, শ্যামকুড় ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, খেদাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহ, খানপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, মণিরামপুর সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, টেইনার বন্যা দাস, উপজেলা ফিল্ড কোঅর্ডিনেটর সোনিয়া বিশ্বাস প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন থেকে আগত উই প্রকল্পের উপকারভোগী নারী উদ্যোক্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। 


কর্মশালায় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন বলতে এমন এক ধরনের অবস্থাকে বোঝায় যে অবস্থায় নারী তার জীবনের সঙ্গে সম্পর্কিত প্রতিটি ক্ষেত্রে স্বাধীন ও মর্যাদাকর অবস্থায় উন্নীত হতে পারে। নারীর ক্ষমতায়ন তখনই সম্ভব, যখন কোনও বাধা বা সীমাবদ্ধতা ছাড়াই নারী শিক্ষা, কর্মজীবন এবং নিজেদের জীবন যাত্রায় পরিবর্তন আনতে পারবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন নারী উন্নয়নের পথপ্রদর্শক। তারা আরও বলেন, শুধুমাত্র সরকার নয়, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বেসরকারী প্রতিষ্ঠান, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কাজ করতে হবে।


আরও খবর