নয়া রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন ক্ষেতলালে ডিবি ও পুলিশের যৌথ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাসেলসহ আটক ২, পাঠানো হলো কারাগারে উলিপুরে ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত ক্ষেতলালে ১ হাজার সিম ও ১৯টি স্মার্টফোনসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ শ্যামনগরের শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস আর নেই ইটাখোলা বাজার কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন কাল সেনবাগে রাত ৮টার পরও দোকানপাট খোলা: সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমামের অপসারণ দাবি এলাকাবাসীর আশাশুনির কাদাকাটিতে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ে ৫০ পরিবারের দুর্ভোগ কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ বেনাপোল দিয়ে দেশে ফিরেছে লাখাইয়ে মাদক মামলায় ১বছরের সাজাপ্রাপ্ত মাদক কারবারি গ্রেফতার। কুলিয়ারচরে রেললাইনে অজ্ঞাতপরিচয় এক যুবকের প্রাণহানি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজুকে দলীয় পদ থেকে অব্যাহতির প্রতিবাদে মিছিলে উত্তাল শ্রীমঙ্গল গোয়ালন্দে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ ৪ জন গ্রেপ্তার মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন গোয়ালন্দে নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ

ইউল্যাব ও আইএএমসিআর বাংলাদেশের আয়োজনে ঢাকা মিডিয়া সামিটের দ্বিতীয় আসর

ইউল্যাব ও আইএএমসিআর বাংলাদেশের আয়োজনে ঢাকা মিডিয়া সামিটের দ্বিতীয় আসর

ইন্টারন্যাশনাল এসোসিয়েশন ফর মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন রিসার্চ বাংলাদেশ (আইএএমসিআর বাংলাদেশ) ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর  মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিভাগের যৌথ আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ঢাকা মিডিয়া সামিট। ইউল্যাবের গবেষণা ভবন মিলনায়তনে আগামী ১৩ ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে দুদিন ব্যাপি এই সামিট।রিশেইপিং সিনেমা ন্যাটেরিভসএই মূল প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে এবারের আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র বিষয়ক গবেষক, শিক্ষক, সাংবাদিক, চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, নীতি নির্ধারক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণের এই শিল্পমাধ্যমটির নানান চ্যালেঞ্জ সম্ভাবনার বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন। এবারের এই সামিটে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিভিন্ন দেশ থেকে স্বশরীরে এবং অনলাইন মাধ্যমে যুক্ত হবেন।

প্রাচীন মিডিয়া থেকে আধুনিক প্রযু্ক্তির উৎকর্ষে বদলে যাওয়া চলচ্চিত্র আর সেই প্রেক্ষাপটে চলচ্চিত্র নির্মাতাদের বদলে যাওয়া কর্মপন্থা বিষয়ে আলোকপাত করবে এই সামিটটি। পাশাপাশি বাংলাদেশে চলচ্চিত্রের উপর সেন্সরশীপ নিয়ন্ত্রণ এবং ওটিটি মাধ্যমের উত্থানের মাধ্যমে চলচ্চিত্র নির্মাণ, পরিবেশন প্রদর্শনে যে ভিন্ন মাত্রা যোগ করেছে সেসব বিষয়ও উঠে আসবে সামিটের বিভিন্ন আয়োজনে। ১১ টি ভিন্ন ভিন্ন দেশের প্রতিষ্ঠান থেকে সর্বমোট ৫৮টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে এই সামিটজুড়ে। শুধু তাই নয় দুদিনের এই সামিটে গবেষণাপত্র উপস্থাপনের পাশাপাশি থাকছে স্বারক বক্তৃতা, কর্মশালা, গোলটেবিল বৈঠক, মতবিনিময় সভা, মাস্টারক্লাসসহ আরও বিভিন্ন আয়োজন। উল্লেখ্য গত বছরসাংবাদিকতার ভবিষ্যতবিষয়টিকে উপজীব্য করে এই সামিটটির প্রথম আয়োজন করা হয়।

সামিট সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করতে পারেন নিচের ওয়েবসাইটে: https://www.ulabmediahub.net/dms2023

আরও খবর




6a79616e705ce-100826112814.webp
এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১২ দিন ১৮ ঘন্টা ৪৩ মিনিট আগে