স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ

বানিয়াচংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত


“অসমতার বিরুদ্ধে লড়াই করি-দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগীতায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মলয় কুমার দাসের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।

এ সময় আব্দুল মজিদ খান এমপি বলেন, করোনা মহামারিসহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদেক্ষেপ সারা বিশ্বে প্রশংসনীয়।

২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হলে সকলে মিলে মানবসৃষ্ট দুর্যোগ কমিয়ে আনার চেষ্টা করতে হবে। খাল-বিল, নদী-নালা ভরাট করা যাবে না। তিনি আরো বলেন, সাধারণ মানুষের মধ্যে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্যই এই দিবসটি পালন করা হয়ে থাকে। দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি গ্রহণ করা গেলে জান-মালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব।

এক সময়ে বাংলাদেশে দুর্যোগে ব্যাপক প্রাণহানি ও ক্ষতি হলেও বর্তমানে তেমনটি আর হচ্ছেনা। এছাড়া সরকারের দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির বিষয়টিও তুলে ধরেন তিনি।

সভা শুরু হওয়ার আগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদের মাঠ থেকে শুরু হয়ে গুরুত্বপুর্ণ রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় একই জায়গায় এসে শেষ হয়। র‌্যালি শেষে ১০৫ জন দরিদ্রদেও মাঝে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ প্রত্যেককে ১৬টি (২ বান্ডিল করে) ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক তুলে দেন প্রধান অতিথি এমপি আব্দুল মজিদ খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) মো: নাজমুল হাসান, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি জীবন আহমেদ লিটন, সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়া, সাবেক সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু,উপজেলা যুবলীগে সহসভাপতি মোঃ ছায়েব আলী, শ্রমিক লীগের সাধারণ সম্পদাক মোঃ রুবেল মিয়া, ছাত্রলীগের সাবেক সভাপতি এজেডএম উজ্জল প্রমুখ।

এর পূর্বে উপজেলা পরিষদের মাঠে ফায়ার সার্ভিসের সদস্যদের অংশগ্রহণে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়

Tag
আরও খবর