শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি রোধে ৫ সদস্যের কমিটি গঠনের নির্দেশ পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা হাইতিকে হারিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির নেতৃত্বে ওয়াসিফ-তামিম ‎সুন্দরবনের তলদেশে সুপেয় পানির বিশাল ভাণ্ডার: উপকূলীয় সংকটে নতুন আশার সঞ্চার জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা

মোটরসাইকেল বহর নিয়ে জীবন বৃত্তান্ত জমা দিলেন যুবনেতা শাহিবুর রহমান


বানিয়াচং উপজেলা যুবলীগের আহবায়ক পদে প্রার্থী হতে নিজের রাজনৈতিক ও পারিবারিক জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন বানিয়াচং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও বানিয়াচং মডেল প্রেসক্লাবের উপদেষ্টা শাহিবুর রহমান।

শনিবার (১৪ অক্টোবর) দুপুরে বানিয়াচং থেকে মোটরসাইকেলের বহর ও নেতাকর্মীদের নিয়ে তিনি জেলার দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে তার জীবন বৃত্তান্ত পেশ করেন।

উপজেলা যুবলীগের আহবায়ক পদে প্রার্থী শাহিবুর রহমান বিগত ২০০৪-২০১৪ পর্যন্ত বানিয়াচং উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৩-২০০৪ সালে তিনি সাবেক সদস্য ও উপজেলা যুবলীগের আহবায়ক ছিলেন।

তার পূর্বে ১৯৯৭-২০০৩ সাল পর্যন্ত বানিয়াচং উপজেলা যুবলীগের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৫-১৯৯৭ সালে তিনি বাংলাদেশ ছাত্রলীগ বানিয়াচং শাখার সক্রিয় কর্মী হিসেবে কাজ করেন।

শাহিবুর রহমান ১৯৮২ সালের জুন মাসের ৯ তারিখ ১নং ইউনিয়নের অন্তর্গত পূর্ব তোপখানা মহল্লায় জন্মগ্রহন করেন। তার বাবার নাম-আ: রহমান । মায়ের নাম-রোকেয়া বেগম। শাহিবুর রহমান একজন ১ম শ্রেণীর ঠিকাদার-সরবরাহকারী ও মেসার্স শাহী ট্রেডার্সের সত্ত্বাধিকারী।



শাহিবুর রহমান সামাজিক নানা সংগঠনের সাথে জড়িত। তিনি সভাপতি হিসেবে আমরা ক’জন সামাজিক সংগঠন, বানিয়াচং ভোক্তা অধিকার পরিষদ,টাউন ক্লাব ফুটবল একাডেমি ও সুর্য্যসেনা ক্রীড়া চক্র’র দায়িত্বে আছেন।

উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক (২০০৮-চলমান), সাবেক সাধারণ সম্পাদক আমরা ক’জন (২০০২-২০০৯), সাবেক সদস্য উপজেলা ক্রীড়া সংস্থা (২০০৮-২০১৬), টাউন ক্লাব ফুটবল একাডেমির সাবেক টিম ম্যানেজার (২০০৮-২০১৬) ও সুর্য্যসেনা ক্রীড়া চক্র’র (২০০৮/২০১৫) সাবেক টিম ম্যানেজার ছিলেন।

রাজনীতিতে শাহিবুর রহমান সরকারী তথা দলীয় প্রত্যেকটি প্রোগ্রামে যুক্ত থাকেন। সাধারণ মানুষের মধ্যে তার জনপ্রিয়তা রয়েছে বলেই তাকে উপজেলা যুবলীগের আহবায়ক হিসেবে দেখতে চায় নেতাকর্মীরা। প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি থেকেছেন সামনের সারিতে। দিয়েছেন সফল নেতৃত্ব।

জনবান্ধব এবং পরীক্ষিত ও লড়াকু মুজিব সৈনিক একজন শাহিবুর রহমান। প্রচলিত রাজনৈতিক ধারায় থাকলেও লোভ লালসার গা ভাসাননি তিনি। তৃণমুল নেতাকর্মীদের সঙ্গে থেকে এখনও সাধারণ মানুষের সেবা করে যাচ্ছেন নিজের মতো করে।

শাহিবুর রহমান ছাত্র জীবন থেকে জাতির জনক বঙ্গবন্ধুর রাজনীতিকে বুকে ধারণ করে ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে তিনি রাজনীতি শুরু করেন। তিনি আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ। তার পরিবারের সকল সদস্য প্রত্যক্ষ-পরোক্ষভাবে আওয়ামী রাজনীতির সাথে জড়িত।

শাহিবুর রহমান বিগত ২০০০ সালে বিএনপির জোট সরকারের আমলে রাজনৈতিক হয়রানি শিকার হন তিনি। দেয়া হয় মিথ্যা মামলাও । বিগত ২০০৪ সালে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে জোট সরকারের জঙ্গী বাহিনী কর্তৃক আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার প্রতিবাদে ঢাকাতে বিক্ষোভে অংশ নেয়ায় তার বিরুদ্ধে মামলা করে তৎকালীন জোট সরকার। শাহিবুর রহমান অপারেশন ক্লিনহার্টের সময় নানাভাবে হয়রানির শিকার হন।

তিনি ৩ মাস ৫ দিন নিজেকে রক্ষা করতে বিভিন্ন জায়গায় আত্নগোপনে ছিলেন। পরবর্তীতে তাকে ধরতে যৌথ বাহিনী তার বাড়িতে হানা দেয়।

শাহিবুর বর্তমানে সততা-নিষ্টার ও সুনামের সাথে বানিয়াচং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। যে কোন শ্রেণীর মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং অসহায় মানুষের প্রতি তাঁর অকৃত্রিম ভালবাসা সত্যিই বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে মুগ্ধ করে।

এ আস্থা থেকেই দলীয় নেতাকর্মীরা তাকে বানিয়াচং উপজেলা যুবলীগের আহবায়ক হিসেবে দেখতে চায়।

Tag
আরও খবর