‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

গাজীপুরে নামাজ আদায় করে ১৯ কিশোর পেলো সাইকেলসহ উপহারসামগ্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-08-2022 04:30:32 am

সংগৃহীত ছবি


নিউজ ডেস্ক: 


গাজীপুর কালীগঞ্জে টানা ৪০ দিন তাকবীরে উলার সঙ্গে পাঁচওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করায় ১৯ কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। শিশু-কিশোরদের মসজিদমুখী করতে এমন অভিনব কর্মসূচির আয়োজন করেছে কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদী কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃপক্ষ। ছৈলাদী গ্রামবাসীর উদ্যোগে নিয়মিত নামাজ আদায়কারী ওই ১৯ কিশোরের ১০ জনকে পুরস্কার হিসেবে বাইসাইকেল ও অপর ৯ জনকে গিফট বক্স প্রদান করা হয়।


আয়োজকরা জানান, শিশু-কিশোরদেরকে মোবাইলের কুফল ও অতিরিক্ত আসক্ততা থেকে নামাজে আগ্রহী ও মসজিদমুখি করতেই ব্যতিক্রমী এই কর্মসূচি হাতে নেওয়া হয়। শুক্রবার বাদ আছর ছৈলাদী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনাড়ম্বর আনুষ্ঠানিকতায় ওই কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন মসজিদ কর্তৃপক্ষ ও গ্রামবাসী।




পুরস্কার প্রদান অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমদাদুল হক, জামালপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য মো. ফারুক শেখ, ছৈলাদী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতী হাবীবুল্লাহ রফিক, সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা মুরশেদ কাজী, মুফতি মো. আশিকুর রহমান, হাফেজ মাওলানা আজিজুল হক, মাওলানা আমিনুল হক ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আখেরুজ্জামান, মাহমুদুল হাসান ও কামরুল খান ছাড়াও ছৈলাদী ও আশাপাশের গ্রামবাসী উপস্থিত ছিলেন। 


ইউপি সদস্য ফারুক শেখ জানান, চলতি বছরের ২১ মে থেকে নামাজ আদায়ের এই প্রতিযোগিতা শুরু হয়ে ৩০ জুন শেষ হয়। যেখানে ছৈলাদী গ্রামের ৩৭ জন কিশোর-যুবক অংশ নেয়। টানা ৪০ দিন তাকবীরে উলার সঙ্গে পাঁচওয়াক্ত (২০০ ওয়াক্ত) নামাজ মসজিদে গিয়ে আদায় করতে সক্ষম হয় ১০ জন কিশোর। অপর ৯ জন কিশোর ১৮৫ ওয়াক্ত নামাজ আদায় করেন। ২০০ ওয়াক্ত নামাজ আদায়কারী কিশোরকে বাইসাইকেল ও ১৮৫ ওয়াক্ত নামাজ আদায়কারী ৯ জন কিশোরকে গিফট বক্স অনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।


ছৈলাদী কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা মুরশেদ কাজী জানান, তুরস্কের দেখাদেখি এমন প্রতিযোগিতার বিষয়ে ভাবনা হয় ছৈলাদী কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির। গ্রামবাসীর উদ্যোগে ও মসজিদ কমিটির আয়োজনে কিশোরদের নামাজে উদ্বুদ্ধ করতে এই নামাজ প্রতিযোগিতার আয়োজন। তারা যেন মোবাইলের কুফল ও অতিরিক্ত আসক্ততা থেকে দূরে থাকে। এজন্য তাদের নামাজে আগ্রহী ও মসজিদমুখি করতেই এই কর্মসূচি হাতে নেওয়া হয়।


ওই মসজিদের ইমাম মুফতী হাবীবুল্লাহ রফিক বলেন, পাঁচওয়াক্ত নামাজ আদায়কারীকে আল্লাহ নিজ হাতে পুরস্কৃত করবেন। তবে আমরা শিশু-কিশোর বয়স থেকে তাদের নামাজের প্রতি আগ্রহী ও মসজিদমুখি করতেই শুধুমাত্র এ উদ্যোগ নিয়ে আয়োজন করেছি। এই উদ্যোগ শুধু ছৈলাদী গ্রামের নয় আশ-পাশের গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা হয়ে সমগ্র দেশে প্রতিষ্ঠিত হোক। তাতে করে কোমলমতি শিশু-কিশোর ও যুবকরা মোবাইলের ভুল ব্যবহার থেকে দূরে থাকবে। আর এভাবেই তাদের মেধা সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।


বাইসাইকেল পুরস্কার পাওয়া কিশোর ছৈলাদী গ্রামের বাসিন্দা রাকিবুল বলেন, ৪০ দিনে তাকবীরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় মাধ্যমে এখন মোটামুটি অভ্যস্থ হয়ে গেছি। শুধু পুরস্কার পাওয়ার আশায় নয়, মুসলমান হিসেবে আমাদের পাঁচওয়াক্ত নামাজ আদায় করতেই হবে।


জীবনের বাকি সময় পাঁচওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে সকলের কাছে দোয়াও চান ওই কিশোর। একই কথা বলেন ছৈলাদী গ্রামের দুই কিশোর জিদান ও ফয়সাল।

আরও খবর





6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ৮ ঘন্টা ৫৫ মিনিট আগে