আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

কি দোষ ছিল শেখ রাসেলের?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-10-2023 03:15:57 am

ছবি: লেখক


◾মোঃ শাফায়াত হোসেন।। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ঢাকার ধানমন্ডিতে ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করে। ৫ ভাই-বোনের মধ্যে শেখ রাসেল ছিল সবার ছোট। তার স্বপ্নীল চোখ দুটি ছিল মায়া ভরা। পরিবারের সবাই তাকে আদর করতেন। ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ত শেখ রাসেল। মাত্র ১০ বছর বয়সের সুন্দর ফুটফুটে প্রানবন্ত ছেলে রাসেল। কিভাবে মানুষ তাকে খুন করতে পারে? ঘাতকেরা এই প্রজাতির মতো শিশুটিকে ও প্রানে বাচতে দেয়নি। কি দোষ ছিল শেখ রাসেলের?


সেই ১৯৭৫ সালের ১৫ই আগস্টের ভয়াল কালোরাত, পবিত্র শুক্রবার। রাতের নিস্তব্ধ নিরবতা ভঙ্গ করে মসজিদে মসজিদে ফজরের আজান ধ্বনিত হচ্ছে। স্বাধীন বাংলাদেশে পথভ্রষ্ট কিছু সংখ্যক সামরিক আমলা ও ক্ষমতালোভী দেশ বিরোধীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বর রোডের ঐতিহাসিক বাড়িতে এক কুখ্যাত হামলা চালিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার পরিজনকে হত্যা করে, ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ডটি ঘটায়। ঘাতকরা সেদিন ১০ বছরের ছোট শিশু শেখ রাসেলকেও বাচতে দেয়নি।


শেখ রাসেলকে হত্যা করার পূর্বে শিশু রাসেল আতঙ্কিত হয়ে কান্নাজড়িত কন্ঠে বলেছিল, "আমি মায়ের কাছে যাবো, আমি মায়ের কাছে যাবো, আমাকে মায়ের কাছে নিয়ে যাও"। পরবর্তীতে মায়ের লাশ দেখার পর অশ্রুসিক্ত কন্ঠে মিনতি করেছিলো, "আমাকে হাসু (শেখ হাসিনা) আপার কাছে পাঠিয়ে দিন। "শেখ রাসেলকে ঘাতকরা হত্যা করার সময় শেখ রাসেল আরো বলেছিলো," আমাকে মেরো না, আমি ছোট, আমি কোনো অপরাধ করিনি"।


কিন্তু সেই ঘাতকরা এই নিরপরাধ শিশুটিকে হত্যা করলো। কিভাবে পারলো তারা এই ছোট শিশুটিকে হত্যা করতে? ঘাতকের বুলেট স্তব্ধ করে দিয়েছে তার দুরন্ত পথচলা, মুখফোটা হাসি। কিন্তু কি দোষ ছিল ১০ বছরের ছোট শিশু শেখ রাসেলের? বড় হওয়ার কতই না স্বপ্ন ছিলো শিশু শেখ রাসেলের; কিন্তু সব কিছুই স্তব্ধ হয়ে যায় মানবরূপি দানবের হাতে। শেখ রাসেল চিরকালের শিশু হয়ে এদেশের সব শিশুদের মাঝে বেচে আছে।


লেখক:

মোঃ শাফায়াত হোসেন 

তরুণ সংগঠক ও শিক্ষার্থী

আরও খবর
6ac3b9837d6ba-051026085147.webp
এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত

৮ দিন ১০ ঘন্টা ৩৪ মিনিট আগে






deshchitro-6ab375a3cd97b-230926124555.webp
ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

২০ দিন ১৮ ঘন্টা ৪০ মিনিট আগে


deshchitro-6aa961a569e89-150926091757.webp
শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

২৮ দিন ১০ ঘন্টা ৮ মিনিট আগে