সারা দেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ইসলামপুর থানার ওসির পরিচয়ে মামলার ভয় দেখিয়ে ৩ ব্যক্তির কাছে টাকা দাবির অভিযোগ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত মধুপুরে আঞ্চলিক পর্যায়ে ব্র্যাকের কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নে দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত ৩৬ বছর পর প্রত্যক্ষ ভোটাভোটি বাংলাদেশ শিক্ষক সমিতির নির্বাচন : বদলে গেল সিলেকশন প্রথা ‎মোংলা- বেনাপোল কমিউটার ট্রেনের ইজারা চুক্তি বাতিল রায়পুরে অপহরণের পর হত্যা, মুক্তিপণ দাবির কয়েক ঘণ্টার মধ্যেই মিলল মরদেহ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী আদমদীঘিতে বাক প্রতিবন্ধী যুবককে বলাৎকার, গ্রেপ্তার ১ জয়পুরহাটে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত যশোরে ১৭ গ্রামের আশীর্বাদ ‘সিরিজ খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন আক্কেলপুরে ওয়ালটনের ‘নেক্সট লেভেল অফার’ র‍্যালি শুরু, ক্রেতাদের মাঝে ব্যাপক উৎসাহ শেরপুরের ঝিনাইগাতীতে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন ও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত লালপুরে ইমোহ্যাকিং প্রতারক চক্রের ৫ সদস্য আটক বিস্তারিত কমেন্টে। লাখাইয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা দূরন্ত সংঘের নতুন কমিটি গঠন, সভাপতি জুনাইদ উল্যাহ, সম্পাদক মুসলিম উদ্দিন আমিরাবাদ জনকল্যাণ এলাকার হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন লোহাগাড়ায় মাটি খেকোদের দৌরাত্ম, হুমকির মুখে উর্বর কৃষিজমি ও পাহাড়ি পরিবেশ পলাশে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ‎

বস্তাভর্তি কয়েন দিয়ে আইফোন কিনলেন ভিক্ষুক!

পরনে ছেঁড়া গেঞ্জি ও নোংরা লুঙ্গি। গা ভর্তি ময়লা, শরীর জুড়ে কালি। দেখলে মনে হবে, ভিক্ষুক। হাতে একটি বস্তাসহ তিনিই ঢুকে পড়লেন আইফোনের শো-রুমে। বিক্রয়কর্মীরা ভিক্ষুক ভেবে ভিক্ষা দিতে গেলে তিনি আইফোন কিনতে এসেছেন বলে জানান। এরপর হাতের বস্তা থেকে বের করেন লাখ টাকার কয়েন। সেই কয়েন দিয়ে কিনে ফেলেন আইফোন ১৫ প্রো।

ইনস্টাগ্রামে শেয়ার হওয়া ভারতের একটি ভিডিওতে এমন দৃশ্যই দেখা গেছে। এমন ঘটনা ঘটেছে ভারতের যোধপুরে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মূলত কোনো ভিক্ষুক আইফোন কিনতে এলে বিক্রয়কর্মীরা কেমন আচরণ করেন সেই প্রতিক্রিয়া দেখতে সামাজিক পরীক্ষার অংশ হিসেবে এমন কাণ্ড করা হয়।

ভিডিওটিতে দেখা যায় ছেঁড়া ও ময়লা পোশাক পরা এক ব্যক্তি ভারতের যোধপুরের মোবাইল ফোনের শো রুমগুলোতে থলেভর্তি মুদ্রা নিয়ে ধরনা দিচ্ছেন একটি আইফোন ১৫ কেনার জন্য।

কিছু দোকানদার তাকে ভেতরে ঢুকতে দেননি। এটা পরিষ্কার যে তার ছেঁড়া, ময়লা পোশাকই এর কারণ। অনেকে আবার কয়েনে দাম নিতে অস্বীকৃতি জানান। তবে শেষ পর্যন্ত একটি দোকান তাঁর এই আশ্চর্য দাম দেওয়ার পদ্ধতি মেনে নেয়।

লোকটিকে তখন মেঝেতে বস্তা খালি করে এটি দোকানদার ও তার কর্মীদের হাতে তুলে দিতে দেখা যায়। পরে ভিডিওতে দেখা যাচ্ছে দোকানিরা কয়েন গুনছেন। ভিক্ষুক এরপর আইফোন প্রো ম্যাক্সটি নেন, এটি পরীক্ষা করেন। তিনি দোকানের মালিকের সঙ্গে একটি ছবিও তোলেন।

এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর থেকেই সেটি ভাইরাল হয়েছে। এতে বিভিন্ন মন্তব্য করছেন অনেকেই। কেউ কেউ ওই ব্যক্তিকে কিছুটা গালমন্দ করলেও বিক্রয়কর্মীদের অনেকেই প্রশংসায় ভাসাচ্ছেন।

কেউ কেউ ভিক্ষুকের বিশ্বসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন, কেউ আবার বলেছেন কারোর বাইরেটা দেখে বিচার করা উচিত নয়। প্রতিটি দোকানদারেরই তার গ্রাহকদের সম্মান করা উচিত  সে ধনী  হোক বা গরিব ।

Tag
আরও খবর





69f4bf3e59785-010526085702.webp
সারাদেশে মহান মে দিবস পালিত

২৩ ঘন্টা ২৫ মিনিট আগে